Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দমদমে ফের বিক্ষোভ অভিভাবকদের, এবার সেন্ট মেরিজ স্কুলে, ফি নিয়ে অবস্থানে অনড় স্কুল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: এবার উত্তপ্ত দমদমের সেন্ট মেরিজ স্কুল। গত ৩ জুন স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে দমদমে বিক্ষোভ দেখিয়েছিলেন সেন্ট স্টিফেন্স স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। শুক্রবার বিক্ষোভে ফেটে পড়লেন দমদমের সেন্ট মেরিজ স্কুলের ছাত্রছাত্রীদের অভিভা

দমদমে ফের বিক্ষোভ অভিভাবকদের, এবার সেন্ট মেরিজ স্কুলে, ফি নিয়ে অবস্থানে অনড় স্কুল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 12 June 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: এবার উত্তপ্ত দমদমের সেন্ট মেরিজ স্কুল। গত ৩ জুন স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে দমদমে বিক্ষোভ দেখিয়েছিলেন সেন্ট স্টিফেন্স স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। শুক্রবার বিক্ষোভে ফেটে পড়লেন দমদমের সেন্ট মেরিজ স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। ইস্যু সেই স্কুলের ফি। অভিভাবকরা জানিয়েছেন, লকডাউন চলাকালীন স্কুলের অনলাইন পেমেন্টের লিঙ্ক বন্ধ ছিল তাই তাঁরা ফি জমা দিতে পারেননি অথচ এই কারণে লেট ফাইন নেওয়া হচ্ছে। ২০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। তাছাড়া এখন স্কুল বন্ধ থাকা সত্ত্বেও টিউশন ফি, ইলেকট্রিক বিল, স্কুলের ক্লিনিং চার্জ পর্যন্ত ধার্য করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকরা জানিয়েছেন, ২২ মার্চ থেকে এখনও পর্যন্ত স্কুল খোলেনি। ছাত্রছাত্রীরা ক্লাসও করেনি অথচ ক্লাস চলছে বলে স্কুলের সমস্ত বাড়তি খরচ চড়াহারে ছাত্রছাত্রীদের থেকে আদায় করা হচ্ছে। বিক্ষোভ সম্পর্কে স্কুলের অধ্যক্ষ বিপি হেনরিক কোনও কথা বলতে রাজি হননি। তিনি বলেন, “স্কুল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তাকেই মান্যতা দিতে হবে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের। স্কুলের নিয়মকানুন নিয়ে কোনও আপোস করা যাবে না।” উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। অভিভাবকদের আবেদনে সাড়া দিয়ে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা তথা দক্ষিণ দমদম পুরসভার বিদায়ী পুর পারিষদ প্রবীর পাল। তিনি বলেন, “অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার জায়গা তৈরি করতে আমি এসেছি কিন্তু উত্তেজনা থাকায় কোনও পক্ষই সেই জায়গায় পৌঁছতে পারেনি। জনপ্রতিনিধি হিসাবে আমি চেষ্টা করছি এই সমস্যার সমাধান করতে।” দমদমের সেন্ট স্টিফেন্স স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে বেশ কয়েক দিন ধরেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের আলোচনা চলছিল কিন্তু সমাধান না হওয়ায় বিক্ষোভ হয়। স্কুল কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিলেও এখনও তা হয়নি বলে সূত্রের খবর।

```