Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রানিগঞ্জে বিদ্যুৎ ও জলের দাবিতে বিক্ষোভ, ইসিএলের গেটে তালা উচ্ছেদ হওয়া আদিবাসীদের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পুনর্বাসনের জায়গা ঠিক করে দেওয়া হলেও নতুন জায়গায় না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুৎ। অন্য পরিষেবাও নেই। এই অভিযোগ তুলে রানিগঞ্জ থানার সাতগ্রাম এরিয়ার বাসিন্দারা ইস্টার্ন কোল ফিল্ডের (ইসিএল) স্থানীয় অফিসে ব

রানিগঞ্জে বিদ্যুৎ ও জলের দাবিতে বিক্ষোভ, ইসিএলের গেটে তালা উচ্ছেদ হওয়া আদিবাসীদের

শেষ আপডেট: 14 July 2020 09:21

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পুনর্বাসনের জায়গা ঠিক করে দেওয়া হলেও নতুন জায়গায় না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুৎ। অন্য পরিষেবাও নেই। এই অভিযোগ তুলে রানিগঞ্জ থানার সাতগ্রাম এরিয়ার বাসিন্দারা ইস্টার্ন কোল ফিল্ডের (ইসিএল) স্থানীয় অফিসে বিক্ষোভ দেখান মঙ্গলবার। সকাল দশটা থেকে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ২০১৪ সালে সোনপুর বাজারি খোলামুখ কয়লা খনি সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করে ইস্টার্ন কোল ফিল্ড (ইসিএল) কর্তৃপক্ষ। যে সাতটি গ্রাম থেকে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা হয় সেই এলাকাগুলি ভীষণ ভাবে ধসপ্রবণ বলে জানিয়েছিল ইসিএল। ওই এলাকার প্রায় আড়াই হাজার বাসিন্দাকে পুনর্বাসন দেওয়া হয় সোনপুর বাজারি এলাকায়। পুনর্বাসন পাওয়া লোকজনের অভিযোগ, এত দিনেও তাঁদের এলাকায় না এসেছে বিদ্যুতের সংযোগ না করা হয়েছে পানীয় জলের কোনও ব্যবস্থা। দীর্ঘ দিন ধরে তাঁরা বিদ্যুৎ ও পানীয় জলের দাবি করে আসছেন। সেই দাবি না মেটায় এদিন তাঁরা জেনারেল ম্যানেজারের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। যে সাতটি গ্রামের বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল সেই সব গ্রাম ছিল মূলত আদিবাসীদের। তাঁরা অনেকেই জীবিকার ব্যাপারে ইসিএলের উপরে নির্ভর করতেন। কেউ ঠেলা গাড়ি বা প্যাডেলে টানা ভ্যান চালাতেন। অনেকে আনাজ বিক্রি করতেন। আদিবাসী এলাকার এই গ্রামগুলিতে জল, বিদ্যুৎ প্রভৃতি প্রাথমিক চাহিদা মেটানোর বন্দোবস্তও ছিল। তেমন উন্নত না হলেও রাস্তাঘাটও ছিল গ্রামগুলিতে। খনি সম্প্রসারণের ফলে গ্রাম গেছে। নতুন জায়গায় প্রাথমিক চাহিদা মেটানোর বন্দোবস্তও করা হয়নি বলে অভিযোগ। বিক্ষোভকারীরা জানিয়েছেন, জমি অধিগ্রহণ করে তাঁদের উচ্ছেদ করার সময় ইসিএল প্রতিশ্রুতি দিয়েছিল তাঁদের বাসস্থান গড়ে দেওয়ার পাশাপাশি সেখানে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। উপযুক্ত ভাবে বাজার-হাট, রাস্তাঘাট প্রভৃতি গড়ে দেওয়ার কথাও বলা হয়েছিল। ইসিএল তাদের জমি-জমা বাড়িঘর প্রভৃতি অধিগ্রহণ করলেও প্রতিশ্রুতি মতো কোনও পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেনি। এ ব্যাপারে বারবার তাঁরা ইসিএল কর্তৃপক্ষ কাছে আবেদন জানিয়েছেন কিন্তু কোনও ফল মেলেনি বলে অভিযোগ। বিক্ষোভকারীরা বলেছেন, যতক্ষণ না তাঁদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে ততক্ষণ তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। বন্ধ থাকবে জেনারেল ম্যানেজারের কার্যালয়ের গেট। এ ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার রজনীশ শ্রীবাস্তবকে একাধিক বার ফোন করা হলেও তিনি কোনও জবাব দেননি।

```