Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশান্তি যেন থামছেই না, পূর্ব-বর্ধমানে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ফল ঘোষণা হতেই দফায় দফায় অশান্তি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বেলা বাড়তেই উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানে।  দেওয়ানদিঘি থানার মির্জাপুর গ্রামে বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে বিজেপি কর্মী-সমর্থকরা হাম

অশান্তি যেন থামছেই না, পূর্ব-বর্ধমানে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে

শেষ আপডেট: 24 May 2019 12:58

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ফল ঘোষণা হতেই দফায় দফায় অশান্তি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বেলা বাড়তেই উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানে।  দেওয়ানদিঘি থানার মির্জাপুর গ্রামে বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা বাবু হাজরা অভিযোগ জানিয়েছেন, এলাকায় অশান্তি ছড়াতেই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে বিজেপি। ভাঙচুর করা হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতেও। মির্জাপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে। পার্টি অফিসের দখল নিয়ে তৃণমূলের পতাকা খুলে বিজেপি'র পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  শুক্রবার সকাল থেকেই ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে ভাটপাড়াতেও। অভিযোগ, গোটা এলাকায় তৃণমূলের পাঁচটি পার্টি অফিস দখল করে নেয় বিজেপির কর্মী সমর্থকরা। এরমধ্যে তিনটি কাঁচড়াপাড়ার মাদ্রালে। বাকি দুটি জগদ্দলের মোমিনপুরে। মোমিনপুরে পার্টি অফিসের সামনে বেশ কয়েকটি মোটরবাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পার্টি অফিস দখলের পর তৃণমূলের পতাকা খুলে বিজেপি'র পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলদারিতে নেমেছেন পুলিশ ও আধা সেনাবাহিনীর জওয়ানরা। ভাটপাড়ার পাশাপাশি এ দিন অশান্তির আঁচ পড়েছে ভাঙড়েও।

```