Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আমডাঙায় অশান্তির জের, আইসি-র পর এ বার বদলি ডিএসপি হেড কোয়ার্টার

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে গত চার দিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তর চব্বিশ পরগণার আমডাঙা। মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনার জেরে ইতিমধ্যেই আমডাঙা থানার ওসি মানস দাসকে ক্লোজ করা হয়েছে। এ বার সরিয়ে দেওয়া হলো ডিএসপি (সদর) কল্য

আমডাঙায় অশান্তির জের, আইসি-র পর এ বার বদলি ডিএসপি হেড কোয়ার্টার

শেষ আপডেট: 31 August 2018 09:42

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে গত চার দিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তর চব্বিশ পরগণার আমডাঙা। মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনার জেরে ইতিমধ্যেই আমডাঙা থানার ওসি মানস দাসকে ক্লোজ করা হয়েছে। এ বার সরিয়ে দেওয়া হলো ডিএসপি (সদর) কল্যাণকুমার রায়কে। বদলি হওয়া পুলিশ আধিকারিকের আওতায় ছিল হাবড়া এবং আমডাঙা থানা। শুক্রবার তাঁকে বদলি করা হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের ১ নম্বর ব্যাটেলিয়নে। তাঁর জায়গায় নতুন ডিএসপি (সদর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চৌধুরীকে। শুক্রবার নতুন করে অশান্তি বা হিংসা না হলেও থমথমে গোটা আমডাঙা থানা এলাকার বিভিন গ্রাম। বৃহস্পতিবার সকালে সিপিএম নেতা লতিফ মণ্ডলের বাগান থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ। দুপুরের পরে গ্রামে গ্রামে তল্লাশিতে গেলে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিছুটা থমকে যেতে হয় পুলিশকে। আরও বাহিনী মোতায়েন করা হয় আমডাঙায়। বিকেলের পর ফের তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় আমডাঙার বিভিন্ন গ্রাম থেকে। পুলিশ জানিয়েছে, ২টি নাইন এমএম পিস্তল, দুশো রাউন্ড গুলি, চারশোর বেশি বোমা এবং প্রচুর তির-ধনুক উদ্ধার করা হয়েছে। প্রশাসনের অনুমান আরও অস্ত্র মজুত রয়েছে সেখানে। কার্যত বারুদের স্তূপে বসে রয়েছে আমডাঙা। এখন দেখার প্রশাসনিক রদ বদলের ফলে আমডাঙায় শান্তি ফেরে কি না।

```