Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ডাক্তাররা আক্রান্ত হলে অভিযোগ জানাতে পারবেন অনলাইনে, নবান্নের নির্দেশে চালু 'ডক্টর্স পোর্টাল'

দ্য ওয়াল ব্যুরো : এ বার চিকিৎসকরা আক্রান্ত হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন অনলাইনে। ভাঙচুর হলে অভিযোগ জানাতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও। সঙ্গে সঙ্গে অভিযোগ পৌঁছে যাবে পুলিশ ও স্বাস্থ্য দফতরে। ব্যবস্থা নেবে প্রশাসন। দেশের মধ্যে এই প্রথম কোন

ডাক্তাররা আক্রান্ত হলে অভিযোগ জানাতে পারবেন অনলাইনে, নবান্নের নির্দেশে চালু 'ডক্টর্স পোর্টাল'

শেষ আপডেট: 6 August 2019 19:29

দ্য ওয়াল ব্যুরো : এ বার চিকিৎসকরা আক্রান্ত হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন অনলাইনে। ভাঙচুর হলে অভিযোগ জানাতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও। সঙ্গে সঙ্গে অভিযোগ পৌঁছে যাবে পুলিশ ও স্বাস্থ্য দফতরে। ব্যবস্থা নেবে প্রশাসন। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে চালু হলো এই ব্যবস্থা। নাম দেওয়া হয়েছে 'ডক্টর্স পোর্টাল'। এই অনলাইন পোর্টাল চালু করে নজির গড়ল নবান্ন। মঙ্গলবার নবান্নের প্রকাশ করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এই বিবৃতিতে লেখা রয়েছে, চিকিৎসকরা এই পোর্টালে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে পুলিশ ও স্বাস্থ্য দফতর। এমনকী অভিযোগ জানানোর পর অভিযোগকারী চিকিৎসক বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানতে পারবেন ঠিক কোন পর্যায়ে রয়েছে তাঁদের অভিযোগ। অর্থাৎ, কী ব্যবস্থা নেওয়া হলো, সেটাও জানা যাবে অনলাইনেই। জুন মাসে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হন এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। তারপরেই অনশনে বসেন জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। সেই অনশনে যোগ দেন সিনিয়র চিকিৎসকরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের বারবার অনুরোধেও কোনও কাজ হয়নি। অবশেষে ১৭ জুন নিজেদের দাবিদাওয়া নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সেই দল মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, ডাক্তাররা আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যেন কোনও অনলাইন সুবিধা করা হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে ভাববে প্রশাসন। তারপরেই চালু করা হলো এই 'ডক্টর্স পোর্টাল।'

```