ঝাড়গ্রামে রাস্তায় ছবি আঁকল পুরসভা, আদিবাসী গান বাঁধল পুলিশ, দমদমে পুলিশের গলায় রবীন্দ্রসঙ্গীত থেকে জনপ্রিয় ফিল্মি গান
দ্য ওয়াল ব্যুরো: করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি একঘেয়েমি কাটাতেও উদ্যোগী হয়েছে প্রশাসন। ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে রাস্তার উপরে আঁকা হচ্ছে ছবি। দমদমের পুলিশ কর্মীরা আবাসনে গিয়ে কখনও গাইছেন শোলের গান আবার কখনও রবীন্দ্রসঙ্গীত।
ঝাড়গ্রাম পুরসভার
শেষ আপডেট: 7 April 2020 13:49
দ্য ওয়াল ব্যুরো: করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি একঘেয়েমি কাটাতেও উদ্যোগী হয়েছে প্রশাসন। ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে রাস্তার উপরে আঁকা হচ্ছে ছবি। দমদমের পুলিশ কর্মীরা আবাসনে গিয়ে কখনও গাইছেন শোলের গান আবার কখনও রবীন্দ্রসঙ্গীত।
ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথার মোড়ে রাস্তা জুড়ে ছবি আঁকা হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস থেকে সচেতন হওয়ার বার্তাও দেওয়া হচ্ছে। কোথাও লেখা হয়েছে “ঘরে থাকুন, সতর্ক থাকুন” আবার কোথাও লেখা হয়েছে “ঘরে থাকুন, সুস্থ থাকুন।”
পুরসভা সূত্রে জানা গেছে, পাঁচ মাথার মোড়ে করোনা নিয়ে সচেতনতার ছবি আঁকার পাশাপাশি জেলা শহরের বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছবি আঁকার কথা রয়েছে। এই তালিকায় রয়েছে ঝাড়গ্রাম রেল স্টেশন ও ঝাড়গ্রাম ফ্লাইওভার।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম জেলায় একযোগে ব্যাপক ভাবে প্রচার করছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন, ঝাড়গ্রাম জেলা পুলিশ ও ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতর। জেলার প্রতিটি প্রান্তে পোস্টারিং করা হচ্ছে। এর পাশাপাশি মাইকের মাধ্যমেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে প্রচার চালানো হচ্ছে। জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সচেতন করার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস সচেতনতায় একটি আদিবাসী গান তৈরি করা হয়েছে। জেলার আদিবাসীপ্রধান বিভিন্ন গ্রামে তা বাজানো হচ্ছে। প্রতিদিন ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়েও গানটি বাজানো হচ্ছে।
[caption id="attachment_205998" align="aligncenter" width="686"]

দমদমের আবাসনে গান করছেন পুলিশকর্মীরা[/caption]
দমদম থানার উদ্যোগে দমদমের শ্যামনগরে ন্যাচারাল সিটি আবাসনে গান গাইলেন পুলিশকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। লোকে যাতে লকডাউনের সময় সব নিয়ম মেনে চলেন সেই পরামর্শও দেন পুলিশকর্মীরা। কখনও তাঁরা হিন্দি ছবির জনপ্রিয় গান ধরেন, কখনও শোনান রবীন্দ্রসঙ্গীত। গানের ফাঁকে ফাঁকে তাঁরা মানুষকে সচেতনও করেন।