Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করবে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস’

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস' বিভাগ। এই উপলক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে তারা। এ ছাড়া গোটা নভেম্বর মাসকেই সংবিধানের মাস হিসেবে পালন করার

২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করবে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস’

শেষ আপডেট: 18 November 2019 18:35

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস' বিভাগ। এই উপলক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে তারা। এ ছাড়া গোটা নভেম্বর মাসকেই সংবিধানের মাস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন বিভাগের কর্তারা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের স্বাতন্ত্র্য ও গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে বক্তৃতা প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা প্রভৃতি। আগামী ১৯ নভেম্বর আয়োজন করা হয়েছে বক্তৃতা প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিচারপতি দীপক সাহারাও। ২৫ নভেম্বর আয়োজন করা পোস্টার প্রতিযোগিতায় ভারতীয় সংবিধানের বিভিন্ন দিক পোস্টারের মাধ্যমে তুলে ধরা হবে। সব প্রতিযোগিতাগুলিই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে। এতে অংশ নেবেন ছাত্র-ছাত্রীরা। ১৯৪৯ সালের ২ নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে তা কার্যকর করা হয়। এই গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ২০১৫ সালের ২৬ নভেম্বর ডক্টর আম্বেদকরের ১২৫ তম জন্মবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হবে। এ বার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস' পালন করছে সেই সংবিধান দিবস।

```