Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শতাব্দীকে নিয়ে অভিষেকের অফিসে কুণাল, অভিমান ভঞ্জনের চেষ্টায় তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়কে তৃণমূলে রাখতে মরিয়া চেষ্টা শুরু হয়ে গেল। শুক্রবার সন্ধ্যায় শতাব্দীকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে গেলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। যা কিনা বরফ গলানোর চে

শতাব্দীকে নিয়ে অভিষেকের অফিসে কুণাল, অভিমান ভঞ্জনের চেষ্টায় তৃণমূল

শেষ আপডেট: 15 January 2021 15:30

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়কে তৃণমূলে রাখতে মরিয়া চেষ্টা শুরু হয়ে গেল। শুক্রবার সন্ধ্যায় শতাব্দীকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে গেলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। যা কিনা বরফ গলানোর চেষ্টা বলেই মনে করা হচ্ছে। রাজ্য রাজনীতি ও টলিপাড়ায় হেন লোক নেই জানেন না যে শতাব্দীর বন্ধু ছিলেন তাপস পাল। তবে শতাব্দী প্রথম বার লোকসভা ভোটে জেতার সময়েই আলোচনা ছিল যে শতাব্দীর পরম বন্ধু কুণাল ঘোষও। কুণালই তাঁকে নাকি হাত ধরে তৃণমূলে এনেছিলেন। শতাব্দীকে তৃণমূলে রাখতে এখন সেই কুণালকেই দেখা যাচ্ছে অনুঘটকের ভূমিকায়। এদিন দুপুরে শতাব্দীর বাড়িতে গিয়েছিলেন কুণাল। শতাব্দীকে বলেছিলেন, তুমি একবার দিদির সঙ্গে কথা বলো। না হয় অভিষেকের সঙ্গে কথা বলো একবার। তার পর শতাব্দীকে রাজি করিয়েই ছেড়েছেন। তবে এও ঠিক যে, বিজেপিও শতাব্দীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছে। যেমন এদিন দুপুরে কুণাল যখন শতাব্দীর বাড়িতে ছিলেন, তখনই নাকি ফোন এসেছিল বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের। এদিন সকালে শতাব্দী জানিয়েছিলেন, তিনি কাল দিল্লি যাবেন। অমিত শাহর সঙ্গে দেখা করার প্রশ্নে তাঁর জবাব ছিল, পরিচিত অনেকের সঙ্গেই দেখা হতে পারে। এর মধ্যে আশ্চর্যের কী আছে? তা ছাড়া গতকাল বৃহস্পতিবার ফ্যান পেজ থেকে ফার্স্ট পার্সন শতাব্দীর বয়ানে বলা হয়েছিল, নতুন বছরে একটা সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। সেই সিদ্ধান্ত নিলে শনিবার দুপুর দুটোর সময়ে জানাবেন। সেই সূত্র ধরে শনিবারই শতাব্দীর রাজধানী যাত্রা নিয়ে জল্পনা তৈরি হয়। পর্যবেক্ষকদের মতে, এখন যা পরিস্থিতি তাতে বাংলার রাজনীতির আকাশ চেরাপুঞ্জির মতো। কখন কী হবে কেউ বলতে পারে না। কুণালবাবু যতটা সহজ করে বলছেন ব্যাপারটা তেমন নাও হতে পারে। তাঁদের মতে, শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্যামবাজারের বৈঠকের পরও সৌগত রায় বলেছিলেন শুভেন্দু তৃণমূলে থাকছেন। পরের দিন কাঁথি থেকে ছোট্ট একটি টেক্সট মেসেজে সব জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন শুভেন্দু। তারপর কী হয়েছে সেও তো দেখা গেছে। সুতরাং শতাব্দী আপাতত দিল্লি সফর বাতিল করেন কিনা সেটাই দেখার।

```