Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআরএস কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিল পুলিশ, মঞ্জুর করল আদালত

দ্য ওয়াল ব্যুরো: এনআরএস-এ জুনিয়র ডাক্তার নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এ বার আরও কড়া ধারায় রুজু হলো মামলা। ১ জুলাই জামিন হয়েছিল এনআরএস-এ ডাক্তারদের নিগ্রহের ঘটনায় জড়িত থাকা অভিযুক্তদের। তবে এ বার সেই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধ

এনআরএস কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিল পুলিশ, মঞ্জুর করল আদালত

শেষ আপডেট: 8 July 2019 10:57

দ্য ওয়াল ব্যুরো: এনআরএস-এ জুনিয়র ডাক্তার নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এ বার আরও কড়া ধারায় রুজু হলো মামলা। ১ জুলাই জামিন হয়েছিল এনআরএস-এ ডাক্তারদের নিগ্রহের ঘটনায় জড়িত থাকা অভিযুক্তদের। তবে এ বার সেই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। ধৃতদের জামিনের পরেই শিয়ালদহ আদালতে তাদের কঠিন শাস্তির জন্য আবেদন জানিয়েছিল পুলিশ। সোমবার পুলিশের সেই আবেদন মঞ্জুর হয়েছে। এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নিগ্রহের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, মাত্র ২০ দিনের মধ্যে অন্তর্বর্তিকালীন জামিন পায় তাঁরা। জেল হেফাজতের শেষ দিনে শিয়ালদহ আদালতে তোলা হয় ওই পাঁচ অভিযুক্তকে। বিচারক মামলার সমস্ত বিস্তারিত নথি দেখেশুনে জানিয়ে দেন, অভিযুক্ত ওই পাঁচ জনকে গ্রেফতার করে যে তদন্ত শুরু হয়েছিল, তাতে কোনও অগ্রগতি হয়নি ওই ২০ দিনে। সেই কারণেই অন্তর্বর্তিকালীন জামিনের জন্য আবেদন করেন পাঁচ অভিযুক্তের আইনজীবীরা। আর সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। এর পরে দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়া হয়। গত ১০ জুন এনআরএস হাসপাতালে মৃত্যু হয় ৮৪ বছর বয়সি রোগী মহম্মদ সঈদের। চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনে মৃতের পরিবার। মুহূর্তেই খণ্ডযুদ্ধ বেঁধে যায় হাসপাতাল চত্বরে। রোগীর পরিজনদের সঙ্গে জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদের হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। এর মধ্যেই ট্রাক ভর্তি জনগণ এসে জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁদের। সেই সময় পুলিশ উন্মত্ত জনতাকে না আটকে ডাক্তারদের উপরেই লাঠি চার্জ করে বলে অভিযোগ। সংঘর্ষের মাঝে পড়ে ইটের আঘাতে মাথা ফাটে ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়ের। খুলিতে গুরুতর চোট পান তিনি। এই ঘটনায় গর্জে ওঠে গোটা দেশের ডাক্তাররা। ঘটনার পরের দিন ১১ জুন গ্রেফতার করা হয়েছিল পাঁচ জনকে। কিন্তু ২০ দিনের মধ্যেই তারা জামিন পেয়ে যায়। এরপরেই আরও একবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে গোটা রাজ্য। এরপরেই শুরু হয় তদন্ত। সরিয়ে দেওয়া হয় এন্টালি থানার অ্যাডিশনাল ওসি দিলীপ পাল এবং এনআরএস আউটপোস্টের অফিসার-ইন-চার্জকে। এরপর পুলিশ জামিন পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির জন্য আবেদন করে শিয়ালদহ আদালতে। অবশেষে এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিলো পুলিশ।

```