Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে কওসরের ২৯ বছরের জেলের সাজা শোনাল এনআইএ-র বিশেষ আদালত

দ্য ওয়াল ব্যুরো: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সাজা ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র বিশেষ আদালত। মূল অভিযুক্ত কওসরের ২৯ বছরের জেলের সাজা শুনিয়েছে আদালত। এই নিয়ে এই মামলায় মোট ৩১ জনের সাজা ঘোষণা হল। জানা গিয়েছে, রাষ্ট্রদ্রোহিত

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে কওসরের ২৯ বছরের জেলের সাজা শোনাল এনআইএ-র বিশেষ আদালত

শেষ আপডেট: 10 February 2021 10:57

দ্য ওয়াল ব্যুরো: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সাজা ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র বিশেষ আদালত। মূল অভিযুক্ত কওসরের ২৯ বছরের জেলের সাজা শুনিয়েছে আদালত। এই নিয়ে এই মামলায় মোট ৩১ জনের সাজা ঘোষণা হল। জানা গিয়েছে, রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক মামলার ভিত্তিতে এই সাজা ঘোষণা করা হয়েছে। কওসরকে ভারতীয় দণ্ডবিধির ১২০, ১২৫, ১৬, ১৮, ২০ ইউএপিএ, ২৫এ ও ১৪ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করে এই সাজা শোনানো হয়েছে। [caption id="attachment_2234079" align="aligncenter" width="600"] মূল অভিযুক্ত কওসর ওরফে বোমারু মিজান[/caption] ২০১৪ সালে গান্ধী জয়ন্তীর দিন বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। একটি বাড়ির দোতলায় জামাত জঙ্গিদের ঘাঁটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে অবিভক্ত বর্ধমান পুলিশের তরফে বলা হয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরে পরিষ্কার হয় সিলিন্ডার নয়, আরডিএক্স ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত, যে বাড়ির উপরে এই জঙ্গি ঘাঁটি ছিল, সেই বাড়ির একতলাতেই ছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। যদিও শাসক দলের তরফে জানানো হয়েছিল, এ ব্যাপারে তারা কিছুই জানত না। পেনের প্যাকিং-এর আড়ালে জঙ্গি কার্যকলাপ চলত বলে জানা গিয়েছিল। তদন্তে নামে এনআইএ। তদন্তে মূল চক্রী হিসেবে উঠে আসে কওসরের নাম। বোমারু মিজান নামেও সে পরিচিত। ২০১৮ সালের অগস্ট মাসে খাগড়াগর বিস্ফোরণের পাণ্ডা কওসরকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানান, কওসর শুধু খাগড়াগড় নয়, বুদ্ধগয়া বিস্ফোরণেরও অন্যতম অভিযুক্ত। তারপর থেকেই একাধিক ধারায় মামলা চলছিল তার বিরুদ্ধে। অবশেষে এদিন ঘোষণা হল ২৯ বছরের জেলের সাজা।

```