কোলাঘাটের কাছে দুর্ঘটনা, দুমড়ে গেল বাইক, বিকল হল ট্রেন
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কোলাঘাটের অদূরে ভোগপুর স্টেশনের লেভেল ক্রসিং দুর্ঘটনা ঘটল রবিবার। মোটর সাইকেল নিয়ে লেভেল ক্রসিং পেরনোর সময়ে এসে পড়ে ট্রেন। কোনওক্রমে প্রাণ বাঁচে মোটরসাইকেল আরোহীর। কিন্তু চলন্ত মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় আট
শেষ আপডেট: 24 November 2019 08:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কোলাঘাটের অদূরে ভোগপুর স্টেশনের লেভেল ক্রসিং দুর্ঘটনা ঘটল রবিবার। মোটর সাইকেল নিয়ে লেভেল ক্রসিং পেরনোর সময়ে এসে পড়ে ট্রেন। কোনওক্রমে প্রাণ বাঁচে মোটরসাইকেল আরোহীর। কিন্তু চলন্ত মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় আটকে যায় হাওড়া থেকে খড়্গপুরগামী লোকাল ট্রেনের পাইলট কেবিনের নীচের অংশে। এরপর দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল চলাচল। প্রে একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘণ্টা দুয়েক বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।

মোটর সাইকেল আরোহী পেশায় পেঁয়াজ ব্যবসায়ী। জানা গিয়েছে মটর সাইকেলে পেঁয়াজের বস্তা নিয়েই যাচ্ছিলেন তিনি। লেভেল ক্রসিং পেরনোর সময়ে এসে পড়ে ট্রেন। লাফিয়ে নেমে পড়েন তিনি। পেঁয়াজের বস্তাটিও ট্রেনের নীচে আটকে যায়।
এই ঘটনায় লেভেল ক্রসিং-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, গেট পড়া থাকলেও পাশের খোলা যায়গা দিয়ে পেরোচ্ছিলেন ওই বাইক আরোহী। গোটা ঘটনায় রেলের তরফে কোনও আধিকারিকের প্রতিক্রিয়া মেলেনি।