Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্ডালে কয়লাখনিতে দুর্ঘটনা, চাঙড় চাপা পড়ে মৃত ১ শ্রমিক, আহত আরও ৩

দ্য ওয়াল ব্যুরো: অন্ডালের কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। কয়লার চাঙড় চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন শ্রমিক। খনি দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরাশকোল কোলিয়ারি এলাকায়। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটেছে

অন্ডালে কয়লাখনিতে দুর্ঘটনা, চাঙড় চাপা পড়ে মৃত ১ শ্রমিক, আহত আরও ৩

শেষ আপডেট: 28 October 2020 03:27

দ্য ওয়াল ব্যুরো: অন্ডালের কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। কয়লার চাঙড় চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন শ্রমিক। খনি দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরাশকোল কোলিয়ারি এলাকায়। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটেছে। কর্মরত অবস্থাতেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকাই ভেঙে পড়ে চাঙড়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপাল গোপ নামে এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আরও ৩ শ্রমিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শ্রমিকের মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন ওই কলিয়ারিতে কর্মরত বাকি শ্রমিকরা। তাঁদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের উদাসীন মনোভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বারবার কর্তৃপক্ষকে জানালেও খনিতে কাজ করার সময় শ্রমিকদের জন্য কোনও নিরাপত্তার ব্যবস্থাই করেনি ইসিএল। কয়লা কাটার পর সেই জায়গায় বালি ভরাট করার কথা থাকলেও তা করা হয় না। দিনের পর দিন এই অনিয়ম চলতে থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। কিন্তু সচেতনতার কোনও বালাই নেই। গতকাল সকালে দুর্ঘটনার পর বিকেল পর্যন্ত কোনও ইসিএল আধিকারিক ঘটনাস্থলে না আসায় বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। তাঁরা জানিয়েছেন, আজ থেকে কোলিয়ারিতে কাজ বন্ধ থাকবে। যতদিন না খনিতে কাজ করার জন্য শ্রমিকদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ততদিন কাজ চালু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। এবং মৃত শ্রমিকের পরিবারের একজনকে ইসিএল কর্তৃপক্ষ যাতে দ্রুত চাকরিতে নিয়োগ করে সেই দাবিও জানানো হয়েছে।

```