Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাবড়ায় খাদ্য বিভাগের প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রতারণা, দু’বছর ফেরার থাকার পরে ধৃত চালকল মালিক

দ্য ওয়াল ব্যুরো: খাদ্য দফতরের সাড়ে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে এক চালকল মালিককে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। দু’বছরের বেশি সময় ধরে সে ফেরার ছিল। আজ তাকে আদালত তোলা হবে। চাষিদের থেকে ধান কেনার জন্য খাদ্য বিভাগের কাছ থেকে সাড়ে তিন

হাবড়ায় খাদ্য বিভাগের প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রতারণা, দু’বছর ফেরার থাকার পরে ধৃত চালকল মালিক

শেষ আপডেট: 15 June 2020 08:48

দ্য ওয়াল ব্যুরো: খাদ্য দফতরের সাড়ে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে এক চালকল মালিককে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। দু’বছরের বেশি সময় ধরে সে ফেরার ছিল। আজ তাকে আদালত তোলা হবে। চাষিদের থেকে ধান কেনার জন্য খাদ্য বিভাগের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকার চেক পেয়ে তা ভাঙিয়ে নিয়েছিল হাবড়ার এক চালকল মালিক। সেই ধান থেকে যে চাল পাওয়ার কথা ছিল খাদ্য দফতর তা পায়নি। চাল বা টাকা -- কিছুই আদায় করতে না পেরে ওই টাকা আত্মসাত করা হয়েছে বলে ২০১৮ সালের এপ্রিল মাসে খাদ্য বিভাগের তরফে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। এরপরে ওই চালকল বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত বছর আটচল্লিশের রাজদীপ রায়। সে আদৌ চাষিদের কাছ থেকে চাল কিনেছিল কিনা সেকথাও এখনও জানা যায়নি। দীর্ঘ দিন ধরে খোঁজার পরে রবিবার বিকেলে তাকে নারায়ণপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। আজ সোমবার ধৃতকে তোলা হচ্ছে বারাসত আদালতে। ধৃতের বিরুদ্ধে অন্য থানাতেও প্রতারণার অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

```