Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে বুধবার ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় সাক্ষী হিসেবে সই করেন সৌম্য বক্সী ও স্বরূপ বিশ্বাস। অভিষে

অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শেষ আপডেট: 29 August 2018 09:38

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে বুধবার ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় সাক্ষী হিসেবে সই করেন সৌম্য বক্সী ও স্বরূপ বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান, অমিত শাহকে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মেয়ো রোডে বিজেপির সভা থেকে অমিত শাহ  দুর্নীতি নিয়ে অভিযোগ করেন ভাতিজা (পড়ুন ভাইপো)-র বিরুদ্ধে। নাম না নিয়ে তিনি শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ তোলার পাশাপাশি বলেন, “ত্রয়োদশ অর্থ কমিশনের আওতায় বাংলা কেন্দ্রের থেকে বরাদ্দ পেয়েছিল ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা। কিন্তু কেন্দ্রে মোদী সরকার আসার পর চতুর্দশ অর্থ কমিশনের আওতায় বাংলাকে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।” এর পরই ভিড়ের উদ্দেশে বিজেপি সভাপতি প্রশ্ন তোলেন, “ওই টাকায় বাংলার গ্রামে গঞ্জে কি উন্নয়ন হয়েছে? হয়নি। সব টাকা সিন্ডিকেট আর ভাইপোকে ভেট চড়িয়ে দিয়েছে।” মেয়ো রোডের সভার পরেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘উনি যদি চব্বিশ ঘণ্টা বা আটচল্লিশ ঘণ্টা বা বাহাত্তর ঘণ্টার মধ্যে ক্ষমা না চান, তা হলে আইনত ব্যবস্থা নেব। ’ বাহাত্তর ঘণ্টা কাটার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাঁর আইনজীবী সঞ্জয় বসু নোটিশ পাঠান বিজেপি সভাপতিকে। তারপর মঙ্গলবার মানহানির মামলা দায়ের করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```