Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গলায় দোলনার ফাঁস, খেলতে খেলতেই মৃত্যু ৯ বছরের শিশুর

দ্য ওয়াল ব্যুরো: খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে এক তৃতীয় শ্রেণির ছাত্রের। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইটাহারে। জানা গিয়েছে। শনিবার দুপুরে বাচ্চাটিকে প্রথমে ভর্তি করা হয়েছিল ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে শিশুটিকে রেফার করা হয় র

গলায় দোলনার ফাঁস, খেলতে খেলতেই মৃত্যু ৯ বছরের শিশুর

শেষ আপডেট: 8 September 2019 10:07

দ্য ওয়াল ব্যুরো: খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে এক তৃতীয় শ্রেণির ছাত্রের। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইটাহারে। জানা গিয়েছে। শনিবার দুপুরে বাচ্চাটিকে প্রথমে ভর্তি করা হয়েছিল ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে শিশুটিকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শনিবারে রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ইটাহারের তালবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, বাচ্চাটির নাম রজনী হালদার। তালবাড়ি এলাকার ভ্যানচালক মন্টু হালদারের ছেলে ওই শিশু। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ৯ বছরের রজনীকে ঘরের পুজো দিয়ে দিতে বলেন তার মা। খেলা ছেড়ে উঠতে প্রথমে রাজি হয়নি বাচ্চাটি। সে সময় মায়ের কাছে একতু বকাঝকাও খায় রজনী। এরপর বাড়ির পাশে একটি কদম গাছে কাপড় দিয়ে দোলনা বানিয়ে দুলছিল। আচমকাই দোলনার কাপড়ের ফাঁস লেগে যায় বাচ্চাটির গলায়। নিস্তেজ হয়ে পড়ে সে। স্থানীয়রাই তাকে ও ভাবে দেখে ছুটে যান। উদ্ধার করে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সে দিন রাতেই মারা যায় বাচ্চাটি।

```