Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সাতসকালে মুখোমুখি বাস-লরি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত ৮

দ্য ওয়াল ব্যুরো: মুখোমুখি বাস-লরি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্য হয়েছে আটজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সাতসকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের খেজুরবনিতে। জানা গিয়েছে, খড়্গপুর থেক

সাতসকালে মুখোমুখি বাস-লরি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত ৮

শেষ আপডেট: 26 December 2018 04:00

দ্য ওয়াল ব্যুরো: মুখোমুখি বাস-লরি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্য হয়েছে আটজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সাতসকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের খেজুরবনিতে। জানা গিয়েছে, খড়্গপুর থেকে বর্ধমান যাচ্ছিল ওই বাসটি। একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। এরপরেই উল্টো দিক থেকে আসা একটি লরিতে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই বাসটি। স্থানীয়রা জানিয়েছেন, তীব্র গতিতে আসছিল ওই বাসটি। লরিতে ধাক্কা মারার পরেই উল্টে যায় ওই যাত্রীবোঝাই বাস। ছিটকে গিয়ে পড়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে। জানা গিয়েছে, ওই আটজন মৃতের মধ্যে রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালকও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের সাহায্যেই উদ্ধারকাজ শুরু করেন পুলিশকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় চন্দ্রকোনা টাউন স্বাস্থ্য কেন্দ্রে। পরে তাঁদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

```