Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ঘণ্টায় বাংলায় ৫৭ পজিটিভ, কোভিড আক্রান্তের সংখ্যা ৫৭১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তদের যে সংখ্যা জানানো হয়েছিল তা মিলেছিল রাজ্য সরকারের তথ্যের সঙ্গে। কিন্তু শনিবার সকালে ফের দেখা গেল রাজ্যের তুলনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বাংলায়

২৪ ঘণ্টায় বাংলায় ৫৭ পজিটিভ, কোভিড আক্রান্তের সংখ্যা ৫৭১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 25 April 2020 03:44

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তদের যে সংখ্যা জানানো হয়েছিল তা মিলেছিল রাজ্য সরকারের তথ্যের সঙ্গে। কিন্তু শনিবার সকালে ফের দেখা গেল রাজ্যের তুলনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বাংলায় নতুন আক্রান্তের সংখ্যা বেশি বলেছে। যদিও মৃত্যুর সংখ্যা ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা কেন্দ্র ও রাজ্যের তরফে একই জানানো হয়েছে। ২৫ এপ্রিল, শনিবার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৫৭১। সংখ্যাটা গতকাল সকালে ছিল ৫১৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৭। মৃত্যু হয়েছে ১৮ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০৩ জন। শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৮৫। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এ পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ২৬ হাজার ৭১৬ জন।

আরও পড়ুন একরাতে কোভিড পজিটিভ ১০৫৪, ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৪ হাজার

রাজ্যের তথ্য অনুসারে বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০৬। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে ৬৫ জনের তফাত রয়েছে। এই সংখ্যাটা নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে প্রথম থেকেই যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা অস্বীকার করে এসেছে সরকার। বারবারই বলেছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী নিজে বারবার বলেছেন, করোনা নিয়ে কোনও তথ্যই কখনও লুকোনো হয়নি। সেই একই সুর শোনা গিয়েছে মুখ্যসচিবের গলাতেও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, রাজ্যের হিসেব ‘খোলা খাতার মতো’। সেখানে কোনও কারচুপি নেই।

```