Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে একদিনে সুস্থ হলেন ৫৬১ জন, শুধু কলকাতাতেই ৩০০, আক্রান্ত ৪৪১ জন

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় দু'আড়াই সপ্তাহ ধরেই লক্ষ্য করা যাচ্ছে বাংলায় কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫

রাজ্যে একদিনে সুস্থ হলেন ৫৬১ জন, শুধু কলকাতাতেই ৩০০, আক্রান্ত ৪৪১ জন

শেষ আপডেট: 20 June 2020 15:08

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় দু'আড়াই সপ্তাহ ধরেই লক্ষ্য করা যাচ্ছে বাংলায় কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬১ জন। সেই তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশ খানিকটা কম। একদিনে রাজ্যের ৪৪১ জন নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৩৩০টি। মোট স্যাম্পল টেস্টের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৯০ হাজার ৯৪২টি। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৩১ জন। মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৮৬৫ জন। এই মুহূর্তে কোভিড-১৯ সক্রিয় রয়েছে পাঁচ হাজার ১২৬ জনের শরীরে। কলকাতা ও লাগোয়া জেলা- গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরে মোট নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৭ জন। ফলে কলকাতার মোট করোনা আক্রান্তের সাড়ে চার হাজার পেরিয়ে গেল কলকাতায় সুস্থও হয়েছেন ৩০০ জন। মৃত্যু হয়েছে মাত্র এক জনের। কলকাতার পরেই গত ২৪ ঘণ্টার সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে একসঙ্গে তিনটি জেলা। সেগুলি হল, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা। এই তিন জেলাতেই ৫৬ জন করে কোভিড আক্রান্ত হয়েছেন। হাওড়ার মোট সংক্রামিতের সংখ্যাও দু'হাজার পেরিয়ে গেল। উত্তরবঙ্গ- উত্তরবঙ্গেও গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় সংক্রামিতের হদিশ মিলেছে। আলিপুরদুয়ারে ৪৭ জন, জলপাইগুড়িতে ১৩ জন, দার্জিলিংয়ে ২০ জন, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে দু'জন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। তা ছাড়া মালদহে ১৭ জন এবং উত্তর দিনাজপুরে তিন জনের শরীরে নতুন করোনা আক্রান্ত হয়েছেন। উল্লেখযোগ্য হল, গোটা উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় মাত্র এক জনের মৃত্যু হয়েছে। উল্টোদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। জঙ্গলমহল- শনিবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিনে তাৎপর্যপূর্ণ হল জঙ্গলমহলের করোনা সংক্রমণের ছবি। জঙ্গলমহলের চার জেলা মিলিয়ে কোভিডে আক্রান্ত হয়েছেন মাত্র ছ'জন। বাঁকুড়ায় চার জন এবং পশ্চিম মেদিনীপুরে দু'জন। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় একজনও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হননি। ঝাড়গ্রামে এই মুহূর্তে একজনের শরীরে করোনাভাইরাস সক্রিয় রয়েছে। পুরুলিয়ায় করোনা অ্যাকটিভের সংখ্যা তিন।

```