Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রানিগঞ্জে মিডডে মিলের চালের বস্তা উধাও, প্রশাসনে অভিযোগ প্রধান শিক্ষকের, উদ্ধার স্কুল থেকেই

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের জেকে নগর হাইস্কুলে  মিডডে মিলের চালের বস্তার গরমিল নিয়ে একপ্রস্থ নাটক হয়ে গেল। ৭৪ বস্তা চালের বদলে মাত্র ২১ বস্তা চাল রয়েছে দেখে পুলিশে অভিযোগ জানান প্রধান শিক্ষক। তল্লাশির সময় স্কুলের একটি ঘরে বা

রানিগঞ্জে মিডডে মিলের চালের বস্তা উধাও, প্রশাসনে অভিযোগ প্রধান শিক্ষকের, উদ্ধার স্কুল থেকেই

শেষ আপডেট: 10 August 2020 14:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের জেকে নগর হাইস্কুলে  মিডডে মিলের চালের বস্তার গরমিল নিয়ে একপ্রস্থ নাটক হয়ে গেল। ৭৪ বস্তা চালের বদলে মাত্র ২১ বস্তা চাল রয়েছে দেখে পুলিশে অভিযোগ জানান প্রধান শিক্ষক। তল্লাশির সময় স্কুলের একটি ঘরে বাকি ৫৩ বস্তা চাল পাওয়া যায়। পুরো ঘটনা নিয়ে স্কুল এখন একাধিক পক্ষে বিভক্ত হয়ে গেছে। ওই স্কুলের গুদামে মিডডে মিলের ৭৪ বস্তা চাল থাকার কথা থাকলেও চাল রাখার গুদামে গিয়ে দেখা যায় সেখানে রয়েছে ২১ বস্তা চাল। তা দেখে বিডিও এবং জেলা স্কুল পরিদর্শককে সেকথা জানান স্কুলের প্রধানশিক্ষক মনোজিৎ চট্টোপাধ্যায়। ৬ অগস্ট নিমচা ফাঁড়িতে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষকের দাবি, স্কুলের একজন কর্মীকে জিজ্ঞাসা করে স্কুলে চালের বস্তার বিভিন্ন রকম হিসেব দেখতে পান। তখন তিনি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের জানান এবং তখনই সিদ্ধান্ত নেন থানায় অভিযোগ করার। এই অভিযোগের প্রেক্ষিতে একটি বিশেষ পরিদর্শক দল তৈরি করে দেন রানিগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক। সোমবার ওই স্কুল পরিদর্শন করতে যান সেই দলের সদস্যরা। তাঁরা  স্কুলেরই এক দিকে বাংলা বিভাগের একটি ঘরে ৫৩ বস্তা চালের হদিস পান। যে ঘর থেকে চালের বস্তা উদ্ধার হয়েছে সেই জায়গাটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা আছে। কী ভাবে চালের গুদাম থেকে এই বস্তাগুলি সেই ঘরে গেল তা নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। পরিদর্শক দল শুধু এটুকু জানিয়েছে যে, যত সংখ্যক চালের বস্তা স্কুলে থাকার কথা ছিল সেই সংখ্যক বস্তাই রয়েছে। পরিদর্শনে আসা পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া অভিযোগ করেছেন, স্কুলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ করে স্কুলের অন্য সব সদস্যের বদনাম করতে চাইছেন প্রধান শিক্ষক। স্কুলের পরিচালন কমিটির সভাপতি অভয় উপাধ্যায়ও বলেন, “সব ঠিকঠাকই আছে। শুধু স্কুলের বদনাম করার জন্য এই ধরনের অভিযোগ করা হয়েছে।” যদিও পরিদর্শনে আসা মুখ্য পরিদর্শক তথা রানিগঞ্জের সমষ্টি উন্নয়ন দফতরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমর্ত্য মুখোপাধ্যায় এ প্রসঙ্গে কোনও কথাই বলতে চাননি। স্কুলের প্রধান শিক্ষক মনোজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ, স্কুলের বেশিরভাগ সহকর্মীর কোনও সহযোগিতা তিনি পান না। একটি গুদামে চাল রাখা হয় বলেই তিনি জানতেন। এখনও তাঁর কাছে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে তিনি দাবি করেছেন।

```