Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ পড়ুয়া, চলছে উদ্ধারকাজ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদঃ মর্মান্তিক! স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল পাঁচ পড়ুয়া। বেশ কিছুক্ষণের চেষ্টার পরে উদ্ধার করা হয়েছে তিনজনকে। এখনও দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘট

মুর্শিদাবাদে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ পড়ুয়া, চলছে উদ্ধারকাজ

শেষ আপডেট: 17 October 2020 13:28

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদঃ মর্মান্তিক! স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল পাঁচ পড়ুয়া। বেশ কিছুক্ষণের চেষ্টার পরে উদ্ধার করা হয়েছে তিনজনকে। এখনও দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে পাঁচ পড়ুয়া স্নান করার জন্য যায় লোহারপুর ঘাটে। তাদের নাম ইয়াসিন মোমিন (৭), রওশন শেখ (৮), সাকিবুল ইসলাম (৮), খাতিজা সুলতানা (৯) ও কায়েমা খাতুন (১৭)। কায়েমা ছাড়া বাকি সবার বয়স ১০ বছরের নীচে। সেই সময় বিশেষ কেউ ঘাটে ছিল না। স্নান সেরে উঠে কায়েমা দেখে বাকি চারজন স্রোতের টানে তলিয়ে যাচ্ছে। তাদের বাঁচাতে ঝাঁপ মারে কায়েমা। কিন্তু সে নিজেও স্রোতের টানে তলিয়ে যায় বলে খবর। সূত্রের খবর, দূর থেকে পাঁচজনকে তলিয়ে যেতে দেখেন কয়েক জন। তাঁরাই ছুটে আসেন। খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায়। খবর যায় পড়ুয়াদের বাড়িতেও। সবাই সেখানে ছুটে আসেন। এলাকায় ভিড় জমে যায়। সঙ্গে সঙ্গে সেখানে আসে পুলিশও। খবর দেওয়া হয় ডুবুরিদের। পুলিশ জানিয়েছে, সরকারি ডুবুরি ও স্থানীয় মাঝিদের সাহায্যে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের নাম ইয়াসিন মোমিন (৭), রওশন শেখ (৮) ও কায়েমা খাতুন (১৭)। উদ্ধার করা হলেও অতিরিক্ত জল খেয়ে নেওয়ায় তাদের শরীর বেশ খানিকটা খারাপ বলেই জানা গিয়েছে। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অর্থাৎ সাকিবুল ইসলাম (৮) ও খাতিজা সুলতানা (৯) এখনও নিখোঁজ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ দুই শিশুর পরিবার। যদিও এখনও দুই শিশুর খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। অবশ্য এতক্ষণ পরে তাদের বাঁচার আশা অনেকটাই ক্ষীণ, এমনটাই মনে করছে প্রশাসন। কিন্তু তারপরেও দেহ উদ্ধার করার চেষ্টা করছে প্রশাসন।

```