Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তমীর সকালে বড় দুর্ঘটনা হুগলিতে, রেলিং ভেঙে খালে পড়ল বাস, মৃত ৫

দ্য ওয়াল ব্যুরো:  ফের উঠে এল মুর্শিদাবাদের বহরমপুরের স্মৃতি। সপ্তমীর সকালেই বড়সড় পথ দুর্ঘটনা ঘটল হুগলিতে। হুগলির হরিপালের চাপাডাঙ্গায় রেলিং ভেঙে যাত্রী বোঝাই একটি বাস খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এ দিন

সপ্তমীর সকালে বড় দুর্ঘটনা হুগলিতে, রেলিং ভেঙে খালে পড়ল বাস, মৃত ৫

শেষ আপডেট: 16 October 2018 06:01

দ্য ওয়াল ব্যুরো:  ফের উঠে এল মুর্শিদাবাদের বহরমপুরের স্মৃতি। সপ্তমীর সকালেই বড়সড় পথ দুর্ঘটনা ঘটল হুগলিতে। হুগলির হরিপালের চাপাডাঙ্গায় রেলিং ভেঙে যাত্রী বোঝাই একটি বাস খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এ দিন সকালে ৯ টা নাগাদ ২৬ নম্বর রুটের যাত্রীবোঝাই ওই বাসটি ডাকাতিয়া খালের উপর খাজুরিয়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। তারপর রেলিং ভেঙে সেটি নিচের খালে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন বলে জানা গেছে। খবর দেওয়া হয় হরিপাল থানায়। পুলিশ আসার আগেই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বাসের জানলার কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়। আহতদের দ্রুত হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আহতদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর। তাঁদের মাথা ও কোমরে আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ জন ও সেখানে নিউই যাওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকি ২০-২২ জন আহত অবস্থায় ভর্তি আছেন হরিপাল গ্রামীণ হাসপাতালে। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। বাসে এখনও কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই বাস চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে হরিপাল থানার পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তাও জানার চেষ্টা হচ্ছে। এখনও এলাকায় রয়েছে অনেক পুলিশ। দুর্ঘটনার কারণে ওই এলাকায় যানজট বেড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। এখনও পাঁকে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রেন দিয়ে বাস টিকে তোলার চেষ্টা করা হচ্ছে।

```