Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরে হাসপাতালে কাজ বন্ধ করলেন সাড়ে চারশো অস্থায়ী কর্মী, মাস্ক-স্যানিটাইজার না পাওয়ার অভিযোগ, বেতনও অনিয়মিত

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন দুর্গাপুরের একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সাড়ে চারশো অস্থায়ী কর্মী। এই অবস্থায় পরিষেবা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে স্থায়ী কর্মীদের। কোনও ক্

দুর্গাপুরে হাসপাতালে কাজ বন্ধ করলেন সাড়ে চারশো অস্থায়ী কর্মী, মাস্ক-স্যানিটাইজার না পাওয়ার অভিযোগ, বেতনও অনিয়মিত

শেষ আপডেট: 15 June 2020 09:17

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন দুর্গাপুরের একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সাড়ে চারশো অস্থায়ী কর্মী। এই অবস্থায় পরিষেবা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে স্থায়ী কর্মীদের। কোনও ক্রমে তাঁরা এখনও পরিষেবা দিয়ে যাচ্ছেন। দুর্গাপুরের শোভাপুরের কাছে বেসরকারি একটি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে সোমবার সকালে বিক্ষোভ দেখান সাড়ে চারশো মতো অস্থায়ী কর্মী। কাজ বন্ধ করে দিয়ে তাঁরা আন্দোলনে রাস্তায় নামেন। তাঁদের মধ্যে ছিলেন হাসপাতালের নিরাপত্তা কর্মী, প্লাম্বার, হাউসকিপিং কর্মী প্রমুখ। তাঁদের অভিযোগ, এখন করোনা মহামারীর আকার ধারণ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের স্যানিটাইজার, মাস্ক ও পিপিই দিচ্ছে না ফলে আশঙ্কায় ভুগছেন তাঁরা। তার উপরে বেতনে অনিয়ম তো আছেই। এই ঠিকাকর্মীরা আইএনটিটিইউসির সদস্য। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে এলে দীর্ঘক্ষণ তাঁদের বসিয়ে রেখেও কর্তৃপক্ষের তরফে কেউ দেখা করেননি বলে অভিযোগ। সাংবাদিকদের সঙ্গেও তাঁরা কথা বলেননি। আইএনটিটিইউসির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, “আমরা হাসপাতালে ঢুকতে গেলে কর্তৃপক্ষ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। দীর্ঘক্ষণ হাসপাতালের বসিয়ে রাখার পরেও কোনও ভাবেই কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সামান্য সৌজন্যটুকুও দেখায়নি। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। আপাতত স্থায়ী কর্মীরা কোনওক্রমে হাসপাতালের পরিষেবা চালু রেখেছেন।

```