Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪০ জন, মোট আক্রান্ত ৬১১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। কেন্দ্রের তথ্য অনুসারে, ২৬ এপ্রিল,রবিবার সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬১১। ২২ এপ্রিল সকাল ৮টা পর্

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪০ জন, মোট আক্রান্ত ৬১১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 26 April 2020 03:52

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। কেন্দ্রের তথ্য অনুসারে, ২৬ এপ্রিল,রবিবার সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬১১। ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৫৭১। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণে নতুন করে কারও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড ১৯ অসুখে মৃত্যু হয়েছে ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যের আরও ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন।অতএব বাংলার মোট সেরে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মোট করোনা আক্রান্তের সংখ্যা বললেও রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। বরং কতজনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় আছে সেই তথ্য দেয় রাজ্য সরকার। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছিল তাতে বাংলায় করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪২৩ জন। কেন্দ্র ও রাজ্যের তথ্যে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধী দলগুলি ও চিকিৎসকদের একাংশ। যদিও সরকারের বক্তব্য, যাঁদের কোনও ক্রনিক রোগ রয়েছে তাঁদেরই করোনাভাইরাস থেকে ঝুঁকি বেশি। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কো-মর্বিডিটি ছিল। ফলে কোনও তথ্য গোপন করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”

```