Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদায় জাতীয় সড়কে অটো-বাইকের মুখোমুখি ধাক্কা, মৃত ৪, গুরুতর আহত ১

দ্য ওয়াল ব্যুরো, মালদাঃ জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হল একটি অটো ও একটি বাইকের। এই সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন একজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ কিছুক্ষণ জাতীয় সড়কের উপর যান চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে।

মালদায় জাতীয় সড়কে অটো-বাইকের মুখোমুখি ধাক্কা, মৃত ৪, গুরুতর আহত ১

শেষ আপডেট: 16 October 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো, মালদাঃ জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হল একটি অটো ও একটি বাইকের। এই সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন একজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ কিছুক্ষণ জাতীয় সড়কের উপর যান চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মালদার সামসির কাছে শ্রীপুর মিলনপ্ললি এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। সামসি গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে দুই মহিলা, এক যুবক ও এক কিশোর রয়েছে। তাঁদের নাম তাসলিমা বিবি (৩০), শুকরি বিবি (৪০), মোজাম্মেল হক (২১) ও শেখ আসলাম (১২)। এদের মধ্যে তাসলিমা, শুকরি ও শেখ আসলামের বাড়ি হরিশ্চন্দপুর ১ নম্বর ব্লকের গাংনদিয়া গ্রামে। মোজাম্মেলের বাড়ি সামসির ভগবানপুর গ্রামে। সেই গ্রামেরই রিজু মণ্ডল (২৪) গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের গাংনদিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা একটি অটোতে করে পান্ডুয়ার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে একটি বাইকে করে দু’জন শ্রীপুরের দিক থেকে সামসির দিকে আসছিলেন। ৮১ নম্বর জাতীয় সড়কের উপর শ্রীপুর মিলনপল্লির কাছে অটো ও বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। বাইকটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বাইক চালক মোজাম্মেল হকের মৃত্যু হয়। পিছনে বসে থাকা রিজু মণ্ডল সংজ্ঞা হারান। অন্যদিকে ধাক্কা লাগার পরে যাত্রী-সহ অটোটিও উলটে যায়। অটোর দুই যাত্রী তাসলিমা বিবি ও শুকরি বিবির ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শেখ আসলামের। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে এসে পৌঁছন স্থানীয়রা। তাঁরাই সবাইকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। রিজুকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। বাইক ও অটোটি তুলে নিয়ে যান তাঁরা। এই ঘটনায় জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খারাপ রাস্তার দিকে আঙুল তুলেছেন স্থানীয়রা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অটো ও বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে না পেরেই মুখোমুখি এই দুর্ঘটনা ঘটেছে।

```