Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি-তে যাওয়া তিনজনেক জোড়া ফুলের ঝাণ্ডা ধরিয়ে অর্পিতার দাবি, 'দক্ষিণ দিনাজপুর আমাদের'

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ বঙ্গের কাঁচরাপাড়া, হালিশহর, হরিণঘাটার মতো কি তৃণমূল ওয়াপসি শুরু হয়ে গেল উত্তরবঙ্গেও? শনিবার দুপুরে বালুরঘাট পুরসভার হলে বিজেপি-তে যাওয়া তিন জেলা পরিষদ সদস্যকে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা

বিজেপি-তে যাওয়া তিনজনেক জোড়া ফুলের ঝাণ্ডা ধরিয়ে অর্পিতার দাবি, 'দক্ষিণ দিনাজপুর আমাদের'

শেষ আপডেট: 13 July 2019 14:13

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ বঙ্গের কাঁচরাপাড়া, হালিশহর, হরিণঘাটার মতো কি তৃণমূল ওয়াপসি শুরু হয়ে গেল উত্তরবঙ্গেও? শনিবার দুপুরে বালুরঘাট পুরসভার হলে বিজেপি-তে যাওয়া তিন জেলা পরিষদ সদস্যকে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি তথা নাট্যকর্মী অর্পিতা ঘোষ দাবি করলেন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ রইল শাসক দলের হাতেই। সপ্তাহ দুয়েক আগেই দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। সঙ্গে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১০ জন সদস্য। ১৮ সদস্যের জেলা পরিষদের ১০ গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর মুকুল রায় বলেছিলেন, বাংলার রাজনীতিতে ভূমিকম্প হয়ে গেল। কারণ পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরের দখল নিল বিজেপি। কিন্তু ১৫ দিন যেতে না যেতেই ছবিটা বদলে গেল। ১৮ জনের মধ্যে ১০ জন বিজেপি-তে গেলেও ৮ জন ছিলেন তৃণমূলেই। এ দিন হিলির গৌরী মালি, কুমারগঞ্জের ইরা রায় এবং হরিরামপুরের পঞ্চানন বর্মনকে তৃণমূলের ঝাণ্ডা ধরেন অর্পিতা। তারপর দাবি করেন, এখন তৃণমূলের ১১। সুতরাং জেলাপরিষদের দখল রইল তাঁদেরই। কয়েক দিন আগেই জেলা পরিষদ ভবনে গিয়ে বসেছিলেন সভাধিপতি লিপিকা রায়। সঙ্গে ছিলেন আরও চার সদস্য। অর্থাৎ বিজেপি-তে যোগ দেওয়া ১০ জনের মধ্যে জেলাপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন ৫ জন। সে দিনই প্রশ্ন উঠেছিল, কোথায় গেলেন বাকি পাঁচ? এ দিন দেখা গেল তিনজন তৃণমূলে ফিরে এসেছেন। শাসকদলের দাবি, আরও একজন যোগাযোগ রাখছেন। যদিও বিজেপি-র জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, “ভয় দেখিয়ে ওই জেলা পরিষদ সদস্যদের তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। হিলির জেলা পরিষদ সদস্য গৌরী মালির বাড়িতে দফায় দফায় হামলা চালিয়েছে তৃণমূল।”

```