দিদিকে বলো-র নামে প্রতারণা, গ্রেফতার ৩
দ্য ওয়াল ব্যুরো: দিদিকে বলো কর্মসূচির নাম করে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকার সিদ্ধেশ্বরী গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গ্র
শেষ আপডেট: 6 January 2020 15:57
দ্য ওয়াল ব্যুরো: দিদিকে বলো কর্মসূচির নাম করে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকার সিদ্ধেশ্বরী গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গ্রামে একটা জমি সংক্রান্ত সমস্যায় দিদিকে বলো-তে ফোন করেছিলেন গ্রামবাসীরা। সেই সংক্রান্ত সমস্যা সমাধানে সোমবার তিন ব্যক্তি সেখানে যান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলা শুরু করেন তাঁরা। কিন্তু তাঁদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেন গ্রামবাসীরা। তখনই গ্রামের প্রধান খবর দেন পুলিশে।
সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে দিদিকে বলো স্টিকার লাগানো একটি ইনোভা গাড়িও আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই তিন ব্যক্তির নাম উদয়দেব বর্মন, মানন দাস ও অনুপম চক্রবর্তী। তিনজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনায়। তাঁদের গ্রেফতার করে এদিনই কান্দি মহকুমা আদালতের বিচারক সুস্মিতা মখোপাধ্যায়ের এজলাসে তোলা হলে তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় আর কারা যুক্ত আছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গ্রামবাসীদের অভিযোগ, সেখানকার বাসিন্দা সতিপদ দাসের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। তিনিই টাকা দিয়ে দিদিকে বলো কর্মসূচির নামে লোক ভাড়া করে এই কাজ করিয়েছেন। সরকারের নাম নিয়ে জমিটি নিজের নামে করার ফন্দি ছিল তাঁর। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীরা ধৃতদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এই ব্যাপারে সতিপদ দাসের তরফে কোনও মন্তব্য করা হয়নি।