Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রাজস্থান থেকে বাংলায় ফিরলেন ২৯ পর্যটক, ফেরানো হল এরাজ্যে আটকে পড়া ২৭ জনকে

দ্য ওয়াল ব্যুরো: কোটা থেকে একদল ছাত্রছাত্রীকে এরাজ্যে ফেরানোর পরে লকডাউনের মধ্যেই ফেরানো হল রাজস্থানের অজমেরে আটকে থাকা কলকাতার কয়েক জন বাসিন্দাকে। লকডাউনের আগে তাঁরা রাজস্থানে গিয়ে আটকে পড়েছিলেন। দেড় মাস পরে তাঁরা রাজ্যের সীমানায় প্রবেশ

রাজস্থান থেকে বাংলায় ফিরলেন ২৯ পর্যটক, ফেরানো হল এরাজ্যে আটকে পড়া ২৭ জনকে

শেষ আপডেট: 4 May 2020 08:49

দ্য ওয়াল ব্যুরো: কোটা থেকে একদল ছাত্রছাত্রীকে এরাজ্যে ফেরানোর পরে লকডাউনের মধ্যেই ফেরানো হল রাজস্থানের অজমেরে আটকে থাকা কলকাতার কয়েক জন বাসিন্দাকে। লকডাউনের আগে তাঁরা রাজস্থানে গিয়ে আটকে পড়েছিলেন। দেড় মাস পরে তাঁরা রাজ্যের সীমানায় প্রবেশ করলেন। ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট হয়ে তাঁরা পশ্চিমবঙ্গে ঢোকেন। রবিবার রাতে তাঁদের সবাইকে কুলটির চৌরঙ্গী মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি রিসর্টে রাখা হয়। তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। তখনই তাঁদের আশ্বাস দেওয়া হয় সোমবার সকালে কলকাতায় পৌঁছনোর গাড়ি দেওয়া হবে। তখনই তিনি তিনি বলেছিলেন, “লকডাউনের ফলে গত দেড় মাস ধরে রাজস্থানের অজমেরে কলকাতার এই পর্যটকদের দলটি আটকে ছিল। রাত হয়ে যাওয়ায় তাঁদের একটি রিসর্টে রাখার ব্যবস্থা করা হয়েছে। সকালে গাড়িতে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হবে।” সেই মতো এদিন সকালে তাঁরা কলকাতার দিকে রওনা হয়ে যান। রাজস্থান থেকে বিভিন্ন কাজে এবং আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসে আটকে পড়া মানুষজনকেও ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। হাওড়ায় আটকে থাকা ২৭ জনকে রাজস্থানে ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে এদিন তাঁদের নিজের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হয়। যাত্রা শুরুর আগে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সামাজিক দূরত্ব যথাসম্ভব বজায় রেখেই তাঁদের পাঠানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

```