Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাটোয়ায় নতুন করে করোনা আক্রান্ত ২৫, পুর এলাকায় শনিবার থেকে পাঁচ দিন সম্পূর্ণ লকডাউন

দ্য ওয়াল ব্যুরো: করোনার সংক্রমণ ঠেকাতে এবার কাটোয়া পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল প্রশাসন। ২৫ জুলাই থেকে ২৯ জুলাই লকডাউন চলবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে জানান পুর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূ

কাটোয়ায় নতুন করে করোনা আক্রান্ত ২৫, পুর এলাকায় শনিবার থেকে পাঁচ দিন সম্পূর্ণ লকডাউন

শেষ আপডেট: 23 July 2020 16:50

দ্য ওয়াল ব্যুরো: করোনার সংক্রমণ ঠেকাতে এবার কাটোয়া পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল প্রশাসন। ২৫ জুলাই থেকে ২৯ জুলাই লকডাউন চলবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে জানান পুর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভা এলাকায় এক জন চিকিৎসক, পাঁচ জন প্রসূতি, পুরসভার ১৫ জন কর্মী এবং দু’জন পুলিশ কর্মী সহ মোট পঁচিশ জনের করোনা পজিটিভ রিপোর্ট পুরসভার হাতে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। গত কয়েক দিন ধরে কাটোয়া পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছিল। এদিন এক ধাক্কায় পঁচিশ জনের আক্রান্ত হওয়ার খবর আসে। কাটোয়া শহরে এমনিতেই তেরোটি কন্টেনমেন্ট জোন আছে। এই এলাকাগুলি পুরসভার ৪, ৭, ৯, ১২, ১৪, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে কন্টেনমেন্ট জোনের সংখ্যা আরও বাড়ল। খুব শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা করা হবে। কাটোয়া শহরের ফ্লাড শেল্টারকে ইতিমধ্যেই ‘সেফ হাউস’ ঘোষণা করেছে কাটোয়া পুরসভা। এখানে আক্রান্ত ১৮ জনকে রাখার সিদ্ধান্ত নিয়েছে কাটোয়া পুরসভা। বৃহস্পতিবার বিকাল চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত কাটোয়া পুরসভার মিটিং হলে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর সঙ্গে আড়াই ঘণ্টা ভিডিও কনফারেন্স হয় কাটোয়ার পরিস্থিতি নিয়ে। তাতে যোগ দেন ছিলেন কাটোয়ার মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লা, কাটোয়ার পুর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত। আলোচনার পরে সংক্রমণ ঠেকাতে পুর এলাকায় কঠোর লকডাউনের সিদ্ধান্তের কথা জানায় প্রশাসন। ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত লকডাউন হবে। সেই সময় শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাট জরুরি ভিত্তিতে খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। পুর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে লকডাউনের সময় সীমা বাড়ানো হতে পারে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলায় গত শুক্রবারই কাটোয়া পুর এলাকায় আংশিক লকডাউন ঘোষণা করেছিল পুর প্রশাসন। তখন জানানো হয়েছিল সকাল দশটার পর থেকে বাজার বসবে না। তবে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। ১৯ জুলাই থেকে শুরু হওয়ায় আংশিক লকডাউনে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস ও ফেরি চলাচলে ছাড় দেওয়া হয়েছিল। ৩১ জুলাই পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু এক সপ্তাহ পরে পর্যালোচনা করে দেখা যায় করোনা সংক্রমণ রোখা যায়নি। তাই পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল প্রশাসন। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী সামগ্রিক ভাবে পূর্ব বর্ধমান জেলায় নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৮। করোনায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। তবে সুস্থ হয়ে উঠেছেন ২৭৫ জন। বর্তমানে জেলায় করোনা পজিটিভের সংখ্যা ২৫৯।

```