Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রেসার কুকার ভর্তি টাকা, বৈদ্যবাটির রাম-লক্ষণের ‘রামায়ণ’ দেখে চোখ কপালে পুলিশের  

দ্য ওয়াল ব্যুরো: হুগলির বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগরে একটি বাড়িতে বছর খানেক ধরে ভাড়া থাকেন দুই ভাই। পাড়ার লোক জানেন বড় ভাইয়ের নাম রাম আর ছোট ভাই লক্ষণ। কিন্তু তাঁরাই যে গেরস্থ পাড়ায় এমন ‘রামায়ণ’ বাঁধাবেন ঘুণাক্ষরেও বুঝতে প

প্রেসার কুকার ভর্তি টাকা, বৈদ্যবাটির রাম-লক্ষণের ‘রামায়ণ’ দেখে চোখ কপালে পুলিশের  

শেষ আপডেট: 18 October 2018 08:46

দ্য ওয়াল ব্যুরো: হুগলির বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগরে একটি বাড়িতে বছর খানেক ধরে ভাড়া থাকেন দুই ভাই। পাড়ার লোক জানেন বড় ভাইয়ের নাম রাম আর ছোট ভাই লক্ষণ। কিন্তু তাঁরাই যে গেরস্থ পাড়ায় এমন ‘রামায়ণ’ বাঁধাবেন ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ।

যে বাড়িতে রাম-লক্ষণ ভাড়া থাকেন তার পাশের বাড়ির লোকের সঙ্গে বেশ কয়েকমাস ধরেই ঝগড়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মহা অষ্টমীর দুপুরে প্রতিবেশী ভদ্রলোক থানায় ছুটেছিলেন রাম-লক্ষণের নামে অভিযোগ করতে। দিন-রাত দুই ভাই মিলে মদ খেয়ে এমন কাণ্ড করেন যে পাশের বাড়ির লোক টিকতে পারে না। পুজো-পার্বণের দিন, তাই আর থানার বড়বাবু, মেজোবাবুরা আসেননি। একটু সমঝে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারদের। বুধবার সন্ধে বেলা সিভিক ভলেন্টিয়াররা রাম-লক্ষণের সঙ্গে কথা বলতে গেলে তাঁদেরও ঘরের ভিতর থেকে গাল-মন্দ করে পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। দরজা খুলতে বললেও খোলেন না তাঁরা। থানায় গিয়ে রিপোর্ট করেন সিভিক ভলেন্টিয়াররা। রাতে আসে পুলিশ। তাঁদেরকেও প্রথমে ঘরে ঢুকতে দিচ্ছিলেন না রাম-লক্ষণ। খানিকটা জোর করেই ঘরে ঢোকেন তাঁরা।

ঘরের অবস্থা দেখেই সন্দেহ হয় পুলিশের। ঠাকুরের সিংহাসনে রাখা প্রেসার কুকার। খুলতেই দেখা যায় প্রেসার কুকার ঠাসা নোটের বাণ্ডিল। তার ভাঁজে ভাঁজে আবার গাঁজার পুরিয়া। উদ্ধার হয় প্রাচীন মূর্তি এবং ওষুধ তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক। শেওড়াফুলি ফাঁড়ির আইসি শুভাশিস দাস জানিয়েছেন, “ওঁদের বাড়ি থেকে যে জিনিসগুলি উদ্ধার করা হয়েছে সেগুলো সন্দেহজনক। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

স্থানীয়রা জানিয়েছেন, বড় ভাই রাম নিজেকে জ্যোতিষী বলে পরিচয় দিত। আর লক্ষণ সারাদিন বাড়িতেই থাকত বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু এত টাকা কেন? আর সেই টাকা প্রেসার কুকারেই বা রাখা হলো কী জন্য? ওষুধ তৈরির রাসায়নিক থেকে প্রাচীন মূর্তি সবই ঘরের মধ্যে অবিন্যস্ত অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে কি এরা কোনও অপরাধ চক্রের সঙ্গে যুক্ত? যুক্ত থাকলে এদের সঙ্গে আর কারা আছে? সবটাই খতিয়ে দেখছে পুলিশ।


```