Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড আতঙ্কে তালা পড়ল জামালপুরের পঞ্চায়েত অফিসে, আক্রান্ত ২ কর্মী

দ্য ওয়াল ব্যুরো: করোনার থাবা এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। জানা গিয়েছে, সেখানকার জাড়গ্রাম পঞ্চায়েত অফিসের দুই কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আতঙ্ক ছড়িয়েছে বাকি কর্মী এবং জনপ্রতিনিধিদের মধ্যে। আপাতত তালা পড়েছে ওই পঞ্চায়েত অফিসে। আক্রান্তদের

কোভিড আতঙ্কে তালা পড়ল জামালপুরের পঞ্চায়েত অফিসে, আক্রান্ত ২ কর্মী

শেষ আপডেট: 13 September 2020 05:59

দ্য ওয়াল ব্যুরো: করোনার থাবা এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। জানা গিয়েছে, সেখানকার জাড়গ্রাম পঞ্চায়েত অফিসের দুই কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আতঙ্ক ছড়িয়েছে বাকি কর্মী এবং জনপ্রতিনিধিদের মধ্যে। আপাতত তালা পড়েছে ওই পঞ্চায়েত অফিসে। আক্রান্তদের ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই দুই করোনা আক্রান্তের সংস্পর্শে আসা বাকিদের আপাতত সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তাঁদের লালারসের নমুনাও পাঠানো হয়েছে কোভিড টেস্টের জন্য। গোটা অফিসে স্যানিটাইজেশনের কাজ সম্পূর্ণ হলে তবেই পঞ্চায়েত অফিস খোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোটা ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বাসা বেঁধেছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে, পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩৩০০ পেরিয়েছে। কোনও ভাবেই সংক্রমণের লাগাম টানা সম্ভব হচ্ছে না। শুক্রবার পর্যন্ত পূর্ব বর্ধমানে করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জন। জেলার কোভিড পরিসংখ্যান নিয়ে উদ্বেগে রয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দফতর। করোনার প্রভাবে এই প্রথম পূর্ব বর্ধমান জেলার কোনও সরকারি দফতরের গেটে তালা পড়েছে এমনটা নয়। এর আগে বেশ কয়েকজন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় বন্ধ হয়েছিল জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর বিভাগ। এছাড়াও করোনায় আক্রান্ত হন খণ্ডঘোষ থানা ও পালসিট ফাঁড়ির একাধিক পুলিশ কর্মী। তার জন্য সাময়িক ভাবে দুই থানাতেই তালা পড়েছিল। এছাড়াও বর্ধমান জেলা পরিষদ ভবনের সহ সভাধিপতি ও তাঁর নিরাপত্তারক্ষীর কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর পূর্ব বর্ধমান জেলা পরিষদ ভবনও বন্ধ হয়েছিল। জাড়গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুভাষ কোলে গতকাল বলেছেন, পঞ্চায়েত অফিসে ৮ জন স্থায়ী কর্মী ছাড়াও বেশ কয়েকজন চুক্তিভিত্তিক কর্মীও রয়েছেন। গত রবিবার এক চুক্তিভিত্তিক কর্মীর প্রথম করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর গত মঙ্গলবার ফের আরও একজন পঞ্চায়েত কর্মীর রিপোর্ট আসে পজিটিভ। । একের পর এক পঞ্চায়েত কর্মী করোনা আক্রান্ত হওয়ায় অন্য পঞ্চায়েত কর্মী ও জনপ্রতিনিধিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সেই কারণে ওই দিন থেকেই পঞ্চায়েত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপ-প্রধান জানিয়েছেন, পঞ্চায়েত অফিস বন্ধ হওয়ায় তিনি এখন বাড়িতে বসেই এলাকাবাসীকে পরিষেবা দেওয়ার কাজ করছেন। তবে এমন আতঙ্কের পরিবেশেও সুখবর যে উপপ্রধান-সহ মোট ২০ জন কর্মীর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গিয়েছে, এর মধ্যেই দু'বার পঞ্চায়েত অফিস স্যানিটাইজেশনের কাজ হয়েছে এবং আরও একবার করা হবে। উপ-প্রধান সুভাষ কোলে আশা প্রকাশ করেছেন যে ,গোটা পঞ্চায়েত অফিস জীবানুমুক্ত করে আগামী ২-৩ দিনের মধ্যে অফিস সচল করা সম্ভব হবে। অন্যদিকে জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেছেন সোমবার থেকেই পঞ্চায়েতে অফিসে কাজকর্ম স্বাভাবিক নিয়মে হবে।

```