স্ক্রাব টাইফাসের হানা, মুর্শিদাবাদে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। মৃত ছাত্রীর নাম তামান্না ফিরদৌস (১৬)।
দশম শ্রেনীর ওই ছাত্রীর বাড়ি কান্দি থানার কর্ণসুবর্ণ এলাকায়। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার জ্বর আর
শেষ আপডেট: 5 December 2019 09:29
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। মৃত ছাত্রীর নাম তামান্না ফিরদৌস (১৬)।
দশম শ্রেনীর ওই ছাত্রীর বাড়ি কান্দি থানার কর্ণসুবর্ণ এলাকায়। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার জ্বর আর পেটে ব্যথা নিয়ে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বেসরকারি নার্সিংহোমের তরফ থেকে ডেথ সার্টিফিকেটে স্ক্রাব টাইফাসের কথা উল্লেখ করা হয়েছে।
গোটা ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ডেঙ্গি এবং স্ক্রাব টাইফাস মোকাবিলায় ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এমন ঘটনা কী করে ঘটল তা খতিয়ে দেখা হবে।

বুধবারই জানা গিয়েছিল স্ক্রাব টাইফাসের আতঙ্ক ছড়িয়েছে হুগলির ডানকুনিতে। পুর এলাকায় পোকা কামড়ানোর ঘটনায় আতঙ্কিত পুরসভার আধিকারিকরাও। পোকাটি দেখে প্রাথমিক ভাবে ট্রমবিকিউড মাইট প্রজাতি বলে অনুমান। যে পোকার কামড়ে ব্যাকটেরিয়াল ইনফেকশান বা স্ক্রাব টাইফাস হয়। আক্রান্ত তন্ময় সিমলাই এই পোকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানোর পর বেলেঘাটা আইডিতে যান। আপাতত স্থানীয় এক চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। জ্বর আসছে কিনা বা র্যাশ বেরোচ্ছে কিনা সেটাই এখন দেখার বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু এর মধ্যেই মুর্শিদাবাদে প্রাণ গেল এক কিশোরীর।