Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পুজো বোনাস! টানা ১৬ দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

দ্য ওয়াল ব্যুরো : ঢাকে কাঠি পড়ে গিয়েছে প্রায়। শহরের বেশির ভাগ বড় পুজোয় শেষ মুহূর্তের প্রস্তুতি। বাকি আর মাত্র ১১ দিন। আকাশে পেজা তুলোর মত মেঘ আর কাশফুল জানান দিচ্ছে মা আসছেন ৷ আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে দেবীপক্ষ ৷ তার আগেই খুশির খবর রাজ্য

পুজো বোনাস! টানা ১৬ দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

শেষ আপডেট: 4 October 2018 03:06

দ্য ওয়াল ব্যুরো : ঢাকে কাঠি পড়ে গিয়েছে প্রায়। শহরের বেশির ভাগ বড় পুজোয় শেষ মুহূর্তের প্রস্তুতি। বাকি আর মাত্র ১১ দিন। আকাশে পেজা তুলোর মত মেঘ আর কাশফুল জানান দিচ্ছে মা আসছেন ৷ আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে দেবীপক্ষ ৷ তার আগেই খুশির খবর রাজ্য সরকার কর্মচারীদের জন্য ৷ নবান্ন সূত্রে খবর, পুজোয় হিসেব মতো টানা ১৬ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীচারীরা ৷ ১৫ থেকে ২৫ অক্টোবর পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৷ অর্থাৎ মূল ছুটি ১১ দিন। কিন্তু ১৩ ও ১৪ অক্টোবর হচ্ছে শনি ও রবিবার ৷ আবার ২৭ ও ২৮ অক্টোবরও শনি ও রবিবার ৷ অর্থাৎ আরও ৪ দিন ছুটি বাড়ল। শুধুমাত্র ২৬ অক্টোবর সরকারি দফতর খোলা ৷ কিন্তু কেউ যদি ১৩ তারিখে অফিসে কাজ করেন তাহলে ২৬ তারিখ একটি ক্যাসুয়াল লিভ নিতে পারবেন ৷ তাহলেই টানা ১৬ দিনের ছুটি  পাবেন সরকারি কর্মীরা ৷ এমনিতেই ছুটির ব্যাপারে দরাজহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সব ক্ষেত্রেই ছুটির দিন যেমন বাড়িয়েছেন, তেমনই জামাই ষষ্ঠীর মতো বাঙালি পার্বণের দিনে ছুটি চালু করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর সময় এত দীর্ঘ ছুটির বিষয়ে যদিও বিভিন্ন প্রতিক্রিয়া মিলছে সরকারি চাকুরেদের মধ্যে। এক শ্রেণির চাকুরিজীবীরা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে ছুটির পরিমাণ বেড়েছে, তাতে তাঁরা খুশি। তবে অন্যদিকে আরেক শ্রেণির কর্মচারীদের বক্তব্য, ডিএ, বেতন না বাড়িয়ে ছুটি বাড়িয়েই সরকারি কর্মচারীদের মন রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এ ভাবে কদিন। সে যাই হোক, আপাতত পুজোর দিনগুলো আয়েশ করে কাটিয়ে দেওয়া যাবে, এ বিষয়ে একমত সবাই।

```