Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁকিনাড়ায় তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, বসছে লাইন, শিয়ালদহ মেন শাখায় বাতিল ১৫০ লোকাল ট্রেন

দ্য ওয়াল ব্যুরো : শিয়ালদহ মেন শাখায় কাঁকিনাড়া রেল স্টেশনে তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। সেইসঙ্গে বসছে নতুন লাইন। এর ফলে চার দিন ধরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটবে। নোটিস দিয়ে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ মেন শাখ

কাঁকিনাড়ায় তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, বসছে লাইন, শিয়ালদহ মেন শাখায় বাতিল ১৫০ লোকাল ট্রেন

শেষ আপডেট: 8 February 2019 11:14

দ্য ওয়াল ব্যুরো : শিয়ালদহ মেন শাখায় কাঁকিনাড়া রেল স্টেশনে তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। সেইসঙ্গে বসছে নতুন লাইন। এর ফলে চার দিন ধরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটবে। নোটিস দিয়ে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ মেন শাখায় জগদ্দল ও নৈহাটি রেল স্টেশনের মাঝের স্টেশনটি হল কাঁকিনাড়া। এই স্টেশন দিয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি নতুন প্ল্যাটফর্মের। শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কল্যাণী শাখার সমস্ত লোকাল ট্রেন এই স্টেশনের ওপর দিয়েই যায়। শুধু তাই নয়, ৯০% লোকাল ট্রেনই এই কাঁকিনাড়া রেল স্টেশনে দাঁড়ায়। এছাড়াও রয়েছে অসংখ্য দূরপাল্লার ট্রেনের চাপ।

আরও পড়ুন দিদির বিরুদ্ধে মুখ খুলবেন কি, নিজেই বেজায় চাপে মোদী

এই স্টেশনে এতদিন ৩ নম্বর লাইন দিয়ে আপ ও ডাউন ট্রেন নৈহাটি পর্যন্ত পাস করানো হত। ৪ নম্বর লাইনের জন্য অতিরিক্ত কোন প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু নিত্যদিন যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি হয়ে পড়েছে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ এই রেল স্টেশনে অসংখ্য যাত্রীদের গুরুত্ব বুঝেই নতুন ট্রেন লাইন পাতার কাজও শুরু হয়েছে। এই ৪ নম্বর লাইন দিয়ে মূলতঃ ডাউন ট্রেন গুলিকে পাস করানো হবে। পুরনো ৩ নম্বর লাইন দিয়ে বর্তমানে শুধুমাত্র আপ ট্রেন গুলিকে পাস করানো হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন ট্রেন লাইন পাতার কাজ শুরু করেছেন রেলকর্মীরা। ৭ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিন ট্রেন লাইনে কাজ চলার কারনে ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে বলে নোটিস দিয়ে জানিয়েছে পূর্ব রেল। সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই চার দিনে প্রায় ১৫০ টি লোকাল ট্রেন এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে নতুন ট্রেন লাইন ও প্ল্যাটফর্ম হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য, এই লাইন ও প্ল্যাটফর্ম তৈরি করা জন্য সাময়িক ৪ দিন যাতায়াতে কষ্ট হলেও আগামীদিনে খুব সুবিধা হবে এই অঞ্চলের নিত্যযাত্রীদের। তাই এটুকু অসুবিধা সহ্য করতে সবাই রাজি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```