Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গারামপুরের বিডিও করোনায় আক্রান্ত, দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত ১৫ জন

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে আরও পনেরো জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরে। জেলার গঙ্গারামপুরের বিডিওর শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগন্যাস

গঙ্গারামপুরের বিডিও করোনায় আক্রান্ত, দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত ১৫ জন

শেষ আপডেট: 10 July 2020 07:41

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে আরও পনেরো জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরে। জেলার গঙ্গারামপুরের বিডিওর শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগন্যাস্টিক ল্যাবরেটরি (ভিআরডিএল) থেকে যে রিপোর্ট জেলায় এসে পৌঁছেছে তাতে দেখা গেছে ১৫ জনের করোনা পজিটিভ। নতুন করে সংক্রামিত ১৫ জনের মধ্যে রয়েছেন গঙ্গারামপুরের বিডিও অঙ্কিত আগরওয়াল সহ ছ’ জন, কুমারগঞ্জের সাত জন ও বালুরঘাট ব্লকের দু’ জন রয়েছেন। গঙ্গারামপুরের উপ-মহকুমাশাসক মনোতোষ মণ্ডল বলেন, “গঙ্গারামপুরের বিডিওর করোনা হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। ব্লকে আরও ছ’জনের কোভিড হয়েছে। তবে বিডিও অফিস বন্ধ থাকবে না। আমরা বিকালে যাব। বাকি সিদ্ধান্ত তখন হবে। পুরো অফিসই স্যানিটাইজ করা হবে।” বালুরঘাট ব্লকের চকভৃগুতে দু’জনের সংক্রমণ ধরা পড়েছে। কুমারগঞ্জের বেলতাড়া, গোপালগঞ্জ, বালুপাড়া ও নেত্রডাঙায় এক জন করে এবং শ্যামনগরে চার জন আক্রান্ত হয়েছেন। গঙ্গারামপুরের পঞ্চগ্রামে তিন জন, দত্তপাড়ায় এক জন ও মহারাজপুরে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে ১৫ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯২। তবে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। নতুন আক্রান্তদের সেফ হাউজ বা কোভিড হাসপাতালে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই তাঁদের বাড়ি ও এলাকা স্যানিটাইজ করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই কদিনে যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও খুব শীঘ্রই লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। জেলার গঙ্গারামপুর পুরসভার ৮ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। গঙ্গারামপুর ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েত এলাকার নটি গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে এই সব এলাকায় নতুন করে লকডাউন শুরু হয়েছে। এছাড়াও বালুরঘাট পুরসভার ১০টি ওয়ার্ড এবং বালুরঘাট ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে লকডাউন শুরু হয়েছে। কুমারগঞ্জ, হিলি, তপন, কুশমাণ্ডি ও হরিরামপুর ব্লকের বিভিন্ন গ্রাম ছাড়াও বুনিয়াদপুর পুরসভার দুটি ওয়ার্ডে লকডাউন চলছে। জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতেই কয়েকটি এলাকায় লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনের রিপোর্ট অনুযায়ী রাজ্যে এক ধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি বেড়েছে। কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চালু হয়েছে।

```