Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

লাল শালু দেখে সিপিএমের মিছিলে খ্যাপা ষাঁড়ের তাণ্ডব, জখম ১৫  

দ্য ওয়াল ব্যুরো: লাল দেখলে ষাঁড় নাকি তাড়া করে। প্রচলিত এ কথা এমন ভাবে সত্যি হবে তা বোধহয় কল্পনাতেও ছিল না হুগলি জেলার বামকর্মীদের। শুধু তো তাড়া নয়। এক জোড়া ষাঁড়ের তাণ্ডবে সুসজ্জিত মিছিল নিমেষের মধ্যে ছারখার হয়ে গেল, ষাঁড়ের গুঁতোয় হাসপাতালে

লাল শালু দেখে সিপিএমের মিছিলে খ্যাপা ষাঁড়ের তাণ্ডব, জখম ১৫  

শেষ আপডেট: 3 October 2018 10:16

দ্য ওয়াল ব্যুরো: লাল দেখলে ষাঁড় নাকি তাড়া করে। প্রচলিত এ কথা এমন ভাবে সত্যি হবে তা বোধহয় কল্পনাতেও ছিল না হুগলি জেলার বামকর্মীদের। শুধু তো তাড়া নয়। এক জোড়া ষাঁড়ের তাণ্ডবে সুসজ্জিত মিছিল নিমেষের মধ্যে ছারখার হয়ে গেল, ষাঁড়ের গুঁতোয় হাসপাতালে ভর্তি হতে হলো ৮ সিপিএম কর্মীকে। মোট আহতের সংখ্যা ১৫। মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোতরং ধর্মতলায়। সোমবার হুগলির বৈঁচি থেকে শুরু হয়েছিল বাম গণসংগঠনগুলির যৌথমঞ্চের পদযাত্রা। দু’দিন ধরে হাঁটার পর বুধবার কলকাতায় বামেদের সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল পদযাত্রীদের। তার মধ্যেই ঘটে যায় এই রক্তারক্তি।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

কোন্নগরের এক এসএফআই নেত্রী বলেন, “দুটো কালো ষাঁড় মারামারি করছিল। ব্যাপারটা দেখেই প্রায় ১৫০ মিটার দূরে দাঁড়িয়ে যায় মিছিল। কিন্তু মাইকে স্লোগানের আওয়াজ শুনে আরও মিছিলের দিকে এগিয়ে আসে ষাঁড় দুটো। এরপর মিছিলের মধ্যে ঢুকে পড়ে তাণ্ডব চালায়।” রাতেই আহতদের হাসপাতালে দেখতে যান সিপিএমের জেলা নেতারা। বুধবার দুপুরে দুই বাম কর্মীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনও হাসপাতালে ভর্তি ৬ জন সিপিএমকর্মী।

```