Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় সোয়াইন ফ্লু'য়ে আক্রান্ত ১১, রাজ্যে আরও ২, করোনার মাঝেই নয়া আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কের মাঝেই এবার সোয়াইন ফ্লু থাবা বসালো রাজ্যে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লু'য়ে ১৩ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১১ জন। আমরি হাসপাতালে গত কয়েক দিনে তিনজন ভর্তি হয়েছেন। তারমধ্যে এ

কলকাতায় সোয়াইন ফ্লু'য়ে আক্রান্ত ১১, রাজ্যে আরও ২, করোনার মাঝেই নয়া আতঙ্ক

শেষ আপডেট: 13 March 2020 08:41

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কের মাঝেই এবার সোয়াইন ফ্লু থাবা বসালো রাজ্যে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লু'য়ে ১৩ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১১ জন। আমরি হাসপাতালে গত কয়েক দিনে তিনজন ভর্তি হয়েছেন। তারমধ্যে একজন নার্সিং কর্মী রয়েছেন বলেও খবর। করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে ভারত। ইতিমধ্যেই ৭৫ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। মৃত্যু হয়েছে একজনের। তারমধ্যেই এবার সোয়াইন ফ্লু'য়ে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, ১৩ আক্রান্তের মধ্যে দু'জন অন্য রাজ্যের বাসিন্দা রয়েছেন। সোয়াইন ফ্লু'য়ে দু'জন শিশুও আক্রান্ত হয়েছে বলে খবর। সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতার আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। একজন ২৭ বছরের নার্সিং কর্মী ফিজাম এল চানু। তিনি মণিপুরের মইরাংয়ের বাসিন্দা। ১০ মার্চ থেকে ভর্তি রয়েছেন তিনি। আরও দুই রোগীকে পেডিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজন হুগলির নবগ্রামের বাসিন্দা ১০ বছরের নিমীশা চক্রবর্তী। ১০ মার্চ থেকে ভর্তি সে। অন্যজন ২৩ মাসের শিশু দিব্যাংশু পাণ্ডা। তার বাড়ি ওড়িশার বালাসোরে। গত ৫ মার্চ থেকে আমরিতে ভর্তি সে। আমরি সূত্রে খবর, তাদের সেন্ট্রাল ল্যাবরেটরিতে সব শাখাতে ভর্তি রোগীদের রক্ত ও অন্য নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আরও ১০জনের শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গিয়েছে। গত কয়েক দিন ভারতে ভালভাবে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত না হলেও সতর্কতা অবলম্বন করতে চাইছে প্রশাসন। জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ১৮ মার্চ ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ম্যাচ খালি স্টেডিয়ামে করার অ্যাডভাইজরি পাঠানো হয়েছে। ফাঁকা স্টেডিয়ামে হতে পারে রবিবারের ইস্ট-মোহন ডার্বিও।

```