Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বঙ্গ রাজনীতির অঙ্গ ব্রিগেড, জেনে নিন এই ঐতিহাসিক ময়দান সম্পর্কে এক ডজন তথ্য

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে যে কোনও রাজনৈতিক দলের কাছে শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় পরিসর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ডান-বাম, অতি ডান, অতি বাম সকলেই তাই বারবার 'ব্রিগেডে চলো' ডাক দেয়। এই ব্রিগেড রাজ্য রাজনীতির অনেক ইতিহাসের সাক্ষী। ১. স্বাধ

বঙ্গ রাজনীতির অঙ্গ ব্রিগেড, জেনে নিন এই ঐতিহাসিক ময়দান সম্পর্কে এক ডজন তথ্য

শেষ আপডেট: 3 April 2019 09:48

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে যে কোনও রাজনৈতিক দলের কাছে শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় পরিসর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ডান-বাম, অতি ডান, অতি বাম সকলেই তাই বারবার 'ব্রিগেডে চলো' ডাক দেয়। এই ব্রিগেড রাজ্য রাজনীতির অনেক ইতিহাসের সাক্ষী। ১. স্বাধীনতার আগে এই মাঠে শুধু সেনার অনুষ্ঠান হত। ২. ব্রিগেডে প্রথম রাজনৈতিক সভা করেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ১৯৪৯ সালের ১৪ জুলাই। ৩. ১৯৫৫ সালের ২৯ নভেম্বর সোভিয়েত রাশিয়ার তৎকালীন প্রধান নিকোলাই বুলগানিন ও রুশ কমিউনিস্ট পার্টির প্রধান নিকিতা ক্রুশ্চেভকে ব্রিগেড ময়দানে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী নেহরু। ৪. চিনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এন লাইকে ১৯৫৬ সালের ৯ ডিসেম্বর ব্রিগেডেই আপ্যায়ন করেন বাংলার মুখ্যমন্ত্রী বিধান রায়। ৫. ১৯৬৪ সালে নেহরুর মৃত্যুর পরে তাঁর চিতাভস্ম এনে ব্রিগেডে রাখা হয়। সারা রাত ধরে শ্রদ্ধার্ঘ্য অর্পনের ব্যবস্থা হয়। ৬. ১৯৬৭ সালে প্রফুল্ল ঘোষের মন্ত্রিসভা বাতিলের প্রতিবাদে ২২ নভেম্বর ব্রিগেডে সভা করে যুক্তফ্রন্ট। ৭. ১৯৬৯ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে ব্রিগেডে বিজয় উৎসব পালন করে বামফ্রন্ট। ৮. ১৯৭৭ সালে ব্রিগেডেই জরুরি অবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বক্তৃতা করেন জয়প্রকাশ নারায়ণ। ৯. ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ গঠনের পরে ইন্দিরা-মুজিবের সমাবেশও ব্রিগেডে ইতিহাস তৈরি করে। ১০. ১৯৮৬ সালেরর ফেব্রুয়ারিতে ব্রিগেড ময়দানে এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল। ১১. ১৯৮৮ সালে এক ইতিহাস তৈরি হয় ব্রিগেডে। একই মঞ্চে বিশ্বনাথ প্রতাপ সিংহ, জ্যোতি বসু, অটলবিহারী বাজপেয়ী হাতে হাত ধরেন। ১২. এখনও পর্যন্ত ব্রিগেড ময়দানে সব থেকে বেশি সভা করেছে বামেরা। যুব কংগ্রেসের ব্যানারে ব্রিগেড সমাবেশ থেকেই ‘বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা’ বাজানোর ডাক দেন মমতা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/pm-narendra-modi-attacks-mamata-banerjee-on-pakistan-issue/

```