Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আলিপুর চিড়িয়াখানায় জন্মাল হলুদ অ্যানাকোন্ডার ১১টি বাচ্চা, রাজ্যে এই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: নতুন অতিথি এল আলিপুর চিড়িয়াখানায়। জন্ম নিয়েছে হলুদ অ্যানাকোন্ডার ১১টি বাচ্চা। চিড়িয়াখানা সূত্রে খবর, তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে। আলিপুর চিড়িয়াখানায় এর আগে অন্য সাপের বাচ্চা হলেও অ্যানাকোন্ডার বাচ্চা এই প্রথম জন্মালো সেখানে

আলিপুর চিড়িয়াখানায় জন্মাল হলুদ অ্যানাকোন্ডার ১১টি বাচ্চা, রাজ্যে এই প্রথম

শেষ আপডেট: 17 July 2020 11:15

দ্য ওয়াল ব্যুরো: নতুন অতিথি এল আলিপুর চিড়িয়াখানায়। জন্ম নিয়েছে হলুদ অ্যানাকোন্ডার ১১টি বাচ্চা। চিড়িয়াখানা সূত্রে খবর, তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে। আলিপুর চিড়িয়াখানায় এর আগে অন্য সাপের বাচ্চা হলেও অ্যানাকোন্ডার বাচ্চা এই প্রথম জন্মালো সেখানে। শুধু আলিপুরে নয়, রাজ্যের কোনও চিড়িয়াখানায় এর আগে অ্যানাকোন্ডার বাচ্চা হয়নি। সেদিক থেকে দেখতে গেলে রাজ্যে এই ঘটনা অভূতপূর্ব। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, ২০১৯ সালের জুন মাসে চেন্নাইয়ের সর্প উদ্যান থেকে দু’জোড়া হলুদ রঙের অ্যানাকোন্ডা সাপ নিয়ে আসা হয়েছিল আলিপুরে। এই সাপদের জন্য আলাদা করে কাঁচের ঘেরাটোপে জল, পাথর, গাছপালা দিয়ে তাদের জন্য জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়। কারণ, অন্যান্য সাপেদের মতো থাকতে পারে না অ্যানাকোন্ডা। তাদের থাকার জন্য আলাদা বড় জায়গার দরকার হয়। এই ঘেরাটোপের মধ্যেই স্বাভাবিক মিলনে ১১টি ছানার জন্ম হয়েছে। আপাতত আলিপুরেই রাখা হয়েছে তাদের। এদের মধ্যে কয়েকটি বাচ্চাকে জঙ্গলমহল বা উত্তরবঙ্গের চিড়িয়াখানাতেও পাঠানো হতে পারে বলে খবর। আবার ভবিষ্যতে এই সাপেদের বিনিময়ে অন্য চিড়িয়াখানা থেকে নতুন কোনও জন্তুকে আলিপুরে আনা হতে পারে বলে জানানো হয়েছে চিড়িয়াখানার তরফে। এই হলুদ অ্যানাকোন্ডা বিশ্বের দীর্ঘতম সাপগুলির মধ্যে অন্যতম। সাধারণত গড়ে ১১ থেকে ১৫ ফুট লম্বা হয় সাপগুলি। তবে এদের বিষ নেই। শিকারকে গিলে খায় এই সাপ। সাধারণত লাতিন আমেরিকার দক্ষিণ প্রান্তে এদের বেশি দেখতে পাওয়া যায়।

```