Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: এসএসসি চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ কলেজ স্কোয়ারে, নবান্ন অভিযানের ডাক

চাকরি নেই, প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি সরকার, ফের বিক্ষোভে (Protest) সামিল এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC)। দীর্ঘ ৬ বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ, বার বার আশ্বাস দিয়েও কথা রাখেনি রাজ্য সরকার। এদিকে গ্রুপ সি ও

SSC: এসএসসি চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ কলেজ স্কোয়ারে, নবান্ন অভিযানের ডাক

শেষ আপডেট: 3 March 2022 07:50

চাকরি নেই, প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি সরকার, ফের বিক্ষোভে (Protest) সামিল এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC)। দীর্ঘ ৬ বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ, বার বার আশ্বাস দিয়েও কথা রাখেনি রাজ্য সরকার। এদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতি হচ্ছে। অবিলম্বে চাকরির দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর উদ্যান থেকে এদিন দুপুরে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, "এসএসসি-তে উত্তীর্ণ হওয়ার পরে ৬ বছর কেটে গেলেও চাকরি নেই। যোগ্যতমদের বঞ্চিত করেছে সরকার। প্রতি বছর দুর্নীতিমুক্ত নিয়োগ চাই।" কলেজ স্কোয়ার চত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের দাবি, আজ কোনওভাবেই নবান্ন অভিযান থামানো যাবে না। বছরের গোড়াতেই কলকাতা প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, মেধাতালিতায় যাঁদের নাম রয়েছে তাঁরা চাকরি পাননি। অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। ২০২৯ সালে ধর্মতলার প্রেস ক্লাবের সামনে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে প্রায় একমাস আন্দোলনে বসেছিলেন চাকরি প্রার্থীরা। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, আন্দোলনকারীদের দাবি মানা হবে। অভিযোগ, দেড় বছর হয়ে যাওয়ার পরেও সেই দাবি মানা হয়নি। আন্দোলনকারীদের আরও অভিযোগ, সেই সময় যাঁরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা এবং তাঁদের ঘনিষ্ঠরা চাকরি পেয়ে গিয়েছেন। অথচ বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী চাকরি পাননি।

```