Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বার্সেলোনা থেকে বাংলা, মমতার জন্য জার্সি পাঠালেন মেসি

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরের রং আর্জেন্টিনার জার্সির মতো সেটা কি জানেন লিওনেল মেসি? সেটা না জানা গেলেও যাঁর অনুপ্রেরণায় সেই রং, তাঁর সম্পর্কে বিলক্ষণ জেনেছেন এলএমটেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বার্সেলোনার ১০ নম্বর জার

বার্সেলোনা থেকে বাংলা, মমতার জন্য জার্সি পাঠালেন মেসি

শেষ আপডেট: 30 September 2018 14:08

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরের রং আর্জেন্টিনার জার্সির মতো সেটা কি জানেন লিওনেল মেসি? সেটা না জানা গেলেও যাঁর অনুপ্রেরণায় সেই রং, তাঁর সম্পর্কে বিলক্ষণ জেনেছেন এলএমটেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বার্সেলোনার ১০ নম্বর জার্সি পাঠিয়েছেন মেসি। তাতে লেখা ‘দিদি।’ সম্প্রতি বার্সার লেজেন্ডরা একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন কলকাতায়। মোহনবাগান লেজেন্ডদের সঙ্গে সেই ম্যাচ অনুষ্ঠিত হয় গত ২৮ সেপ্টেম্বর যুবভারতীতে। সেদিনই বার্সার দুই তারকা প্রাক্তনী জুলিয়ানো বেল্লেত্তি এবং হারি লিটমানেন ‘দিদি’ লেখা জার্সি তুলে দেন ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কৌশিক মৌলিকের হাতে। তাতে মেসি লিখেছেন, “বেস্ট উইশেশ ফর মাই দিদি।” মেসি নিজে ওই জার্সিতে সইও করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, এই কৌশিক মৌলিক একজন আইটি ইঞ্জিনিয়ার হলেও ফুটবল তাঁর নেশা। ফুটবলের টানেই ঘোরেন পৃথিবীর নানা প্রান্ত। সেই সঙ্গে এই কৌশিক মৌলিক আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। কার্তিকবাবুর ছেলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশও নাকি ন্যুক্যাম্পে গেছিলেন কৌশিকবাবুর সঙ্গে। ঘুরে দেখে এসেছিলেন বার্সার অন্দরমহল। তখনই বিষয়টির শুরু। এ বার প্রাক্তনীদের হাত দিয়ে নিজের নম্বর লেখা জার্সি মমতার জন্য পাঠালেন মেসি।

```