Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মোহনবাগান- এটিকে বৈঠক শেষ, লোগো- জার্সির রঙে হচ্ছে না কোনও বদল

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জল্পনার অবসান। যেদিন থেকে মোহনবাগান ও এটিকে জোট বেঁধেছিল, সেদিন থেকে সবুজ-মেরুন সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছিল কয়েকটা প্রশ্ন। নতুন দলের নাম কী হবে? কী বা হবে দলের লোগো? জার্সির রংই বা কী হবে? নতুন দলে যেহেতু এটিকের শেয়

মোহনবাগান- এটিকে বৈঠক শেষ, লোগো- জার্সির রঙে হচ্ছে না কোনও বদল

শেষ আপডেট: 10 July 2020 10:08

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জল্পনার অবসান।

যেদিন থেকে মোহনবাগান ও এটিকে জোট বেঁধেছিল, সেদিন থেকে সবুজ-মেরুন সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছিল কয়েকটা প্রশ্ন। নতুন দলের নাম কী হবে? কী বা হবে দলের লোগো? জার্সির রংই বা কী হবে? নতুন দলে যেহেতু এটিকের শেয়ার বেশি তাই তাঁদের প্রিয় দলের ঐতিহ্য বজায় থাকবে কিনা সেই আশঙ্কাতেই ছিলেন তাঁরা। অবশেষে সব প্রশ্নের উত্তর পেলেন সবুজ-মেরুন জনতা। মোহনবাগান ও এটিকে কর্তাদের প্রথম বোর্ড মিটিংয়েই পাওয়া গেল সব উত্তর।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের নাম রাখা হবে ‘এটিকে মোহনবাগান’। এই নাম যে হবে, তা আগে থেকেই সবাই মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছিলেন। কারণ, এর আগে ৪৯ শতাংশ শেয়ার নিয়েও ইউবি গ্রুপের স্পন্সরের নাম ক্লাবের আগে ছিল। আর এখানে তো ৮০ শতাংশ শেয়ার রয়েছে সঞ্জীব গোয়েঙ্কাদের। সুতরাং নতুন দলের নামে এটিকে আগে থাকবে সেটাও তো স্বাভাবিক।

তবে ক্লাবের নামে এটিকে আগে থাকলেও দলের লোগো কিংবা জার্সির রঙে কোনও বদল হয়নি। অর্থাৎ নতুন দলের লোগো হিসেবে এটিকের ডানা মেলা সিংহ নয়, বরং মোহনবাগানের পালতোলা নৌকোকেই রাখা হচ্ছে। জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই লোগো শতাব্দীপ্রাচীন ক্লাবের ঐতিহ্য বহন করে চলেছে। তাই তাতে বদল হওয়া উচিত নয়।

শুধু ক্লাবের লোগো নয়, জার্সির রঙেও কোনও বদল হচ্ছে না। অর্থাৎ নতুন ক্লাবে রয় কৃষ্ণাদের সবুজ-মেরুন জার্সি পরেই খেলতে দেখা যাবে। এটিকে- মোহনবাগানের ডিরেক্টর সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত জানিয়েছেন, ১৩১ বছর পুরনো একটা ক্লাবের মর্যাদা ও ঐতিহ্যকে বজায় রাখতেই পালতোলা নৌকো কিংবা সবুজ-মেরুন জার্সির রঙে কোনও পরিবর্তন হয়নি। এটিকে কর্তারা এই বিষয়ে একমত হয়েছেন। এর ফলে সবুজ-মেরুন সমর্থকদের আগের আবেগ বজায় থাকবে বলেই জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, সমর্থকদের কথা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে আরও উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায়, উৎসব পারেখ। এই নতুন ক্লাবের পথচলাকে স্বাগত জানিয়েছেন দাদা। তিনি বলেন, “এটিকে মোহনবাগান ব্র্যান্ড আগামী দিনে নতুন ইতিহাস গড়বে।” সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “মোহনবাগানের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পথচলা শুরু করবে এই দল। একটা আন্তর্জাতিক মানের দল তৈরি হবে। আমাদের স্বপ্ন সফল হবে।”

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড। মোহনবাগানের জুনিয়র দলের ফুটবলারদের সেখানে সুযোগ দেওয়া হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিভাদের তুলে আনা হবে। এখান থেকেই আগামী দিনে ভারতের হয়ে অনেকে ফুটবল খেলবে বলেই আশা ডিরেক্টরদের।


```