মর্মান্তিক! শুনশান রাস্তায় বাইকের অবাধ গতি, ব্রিজ থেকে ছিটকে নীচে পড়লেন যুবক
দ্য ওয়াল ব্যুরোঃ শুনশান ফ্লাইওভার (Bridge), অবাধ গতি, দুইই কাল হল। অকালে প্রাণ গেল যুবকের। তীব্র গতিতে মোটরবাইক (Motorbike) ছুটিয়ে ব্রিজের উপর থেকে ছিটকে পড়ে গেলেন বছর ২৩-এর যুবক।
বোলপুরের হাসপাতালে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে
শেষ আপডেট: 13 September 2021 06:16
দ্য ওয়াল ব্যুরোঃ শুনশান ফ্লাইওভার (Bridge), অবাধ গতি, দুইই কাল হল। অকালে প্রাণ গেল যুবকের। তীব্র গতিতে মোটরবাইক (Motorbike) ছুটিয়ে ব্রিজের উপর থেকে ছিটকে পড়ে গেলেন বছর ২৩-এর যুবক।
বোলপুরের হাসপাতালে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে বিক্ষোভ
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাটানগর আর জিঞ্জিরাবাজারের সংযোগকারী সম্প্রীতি ফ্লাইওভারে। মৃতের নাম সুদীপ মণ্ডল। গত শুক্রবার রাতে ফ্লাইওভারের উপরে তিনি তীব্র গতিতে বাইক চালাচ্ছিলেন। পুলিশ সূত্রের খবর তাঁর বাইকের গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে তিনি নীচে পড়ে যান। প্রায় ৪০ ফুট নীচে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়।
জানা গেছে, যে বাইক সুদীপ মণ্ডল চালাচ্ছিলেন তার দাম ১.৬ লক্ষ টাকা। তাঁর অভিনব কায়দায় দামী দামী বাইক চালানোর শখ ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে।
ব্রিজের উপর থেকে বাইক নিয়ে যুবককে পড়তে দেখেছেন যাঁরা, সঙ্গে সঙ্গে তাঁরাই তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। যুবকের গাড়ির লাইসেন্স ও অন্যান্য কাগজ পত্র দেখে তাঁর বাড়িতে খবর দেন স্থানীয়রাই। মাত্র কয়েক মাস আগেই ওই দামী বাইকটি সুদীপ কিনেছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন। ঘটনার দিন বজবুজে বাইক নিয়ে এক বন্ধুর বাড়ি গণেশ পুজোয় গিয়েছিলেন তিনি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'