Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের আর্জিতে বাঙালি শ্রমিকদের ফিরিয়ে আনতে কেরল থেকে স্পেশাল ট্রেন

দ্য ওয়াল ব্যুরো: কেরলের ভয়াবহ বন্যায় আটকে গিয়েছেন বহু বাঙালি। কেউ গিয়েছিলেন বেড়াতে। কেউবা কাজের সূত্রে কেরলেই থাকেন। কিন্তু বর্তমানে সবার পরিণতিই এক। এ বার আটকে থাকা এই বাঙালি পর্যটক এবং শ্রমিকদের উদ্ধারে উদ্যোগ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। র

রাজ্যের আর্জিতে বাঙালি শ্রমিকদের ফিরিয়ে আনতে কেরল থেকে স্পেশাল ট্রেন

শেষ আপডেট: 19 August 2018 11:55

দ্য ওয়াল ব্যুরো: কেরলের ভয়াবহ বন্যায় আটকে গিয়েছেন বহু বাঙালি। কেউ গিয়েছিলেন বেড়াতে। কেউবা কাজের সূত্রে কেরলেই থাকেন। কিন্তু বর্তমানে সবার পরিণতিই এক। এ বার আটকে থাকা এই বাঙালি পর্যটক এবং শ্রমিকদের উদ্ধারে উদ্যোগ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। রেল দফতরকে চিঠি দিয়ে কলকাতা থেকে বিশেষ ট্রেন চালানোর অনুরোধ করা হয়েছিল। এ বার সেই ব্যাপারেই উদ্যোগ নিল ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার এর্নাকুলাম থেকে দু'টি ট্রেন চালানো হবে সাঁতরাগাছি এবং হাওড়া স্টেশন পর্যন্ত। আজ সন্ধে ৬টা এবং রাত ৯টার সময় এর্নাকুলাম থেকে ট্রেন ছাড়বে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে আরও একটি স্পেশাল ট্রেন চালাবে বলে জানা গিয়েছে। বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে এর্নাকুলামের দিকে যাত্রা করবে এই ট্রেনটি । অন্যদিকে কেরলের উপর থেকে সরে গিয়েছে রেড অ্যালার্ট। যদিও রাজ্যের ১৪টি জেলার মধ্যে এখনও জলের তলায় রয়েছে ১৩টি জেলা। এখনও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কেরলের ১০টি জেলায়। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে সামান্য হলেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। খোলা হয়েছে কোচি বিমানবন্দরও। কিন্তু প্রায় ১১ দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে গিয়েছে কেরল। মারা গিয়েছে ৩৫০ জন। মৃতদের মধ্যে রয়েছেন নদীয়ার এক যুবক। ঘরছাড়া হয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ। সম্পত্তি এবং ফসল মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা।

```