Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

টাকা দিতে চাননি বাবা, গলা টিপে খুন করল ছেলে

দ্য ওয়াল ব্যুরো: বারে বারে টাকা চেয়ে বিব্রত করত ছেলে। তাই মানা করেছিলেন বৃদ্ধ বাবা। শাসন বলতে এটুকুই। আর তাতেই ছেলের মেজাজ বিগড়ে গেল। গলা টিপে খুন করল বাবাকে (Murder)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কোলাঘাটের (Kolaghat) দহবরনান গ্রামে। মৃতের

টাকা দিতে চাননি বাবা, গলা টিপে খুন করল ছেলে

শেষ আপডেট: 6 September 2021 08:39

দ্য ওয়াল ব্যুরো: বারে বারে টাকা চেয়ে বিব্রত করত ছেলে। তাই মানা করেছিলেন বৃদ্ধ বাবা। শাসন বলতে এটুকুই। আর তাতেই ছেলের মেজাজ বিগড়ে গেল। গলা টিপে খুন করল বাবাকে (Murder)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কোলাঘাটের (Kolaghat) দহবরনান গ্রামে। মৃতের নাম আশরফ আলি খান। স্থানীয়রা বলছেন, ৭০ বছরের আশরফের সঙ্গে ছেলেদের ঝামেলা লেগেই থাকত। কখনও জমিজমার ভাগ বাঁটোয়ারা নিয়ে, আবার কখনও টাকা পয়সা নিয়ে। ঘরোয়া অশান্তি যে এমন নির্মম হত্যাকাণ্ডে বদলে যাবে তা স্বপ্নেও ভাবেননি কেউ। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। মৃত আশরফ আলি বাড়ির সামনে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। অভিযুক্তকে জেরা করা হচ্ছে। পুলিশ জানাচ্ছে, মৃতের দুই ছেলে কবীর আলি খান ও রাজীব আলি খান। কবীবের মানসিক স্থিতি ঠিক নেই। তার সঙ্গেই বাবার অশান্তি বাঁধত বেশিরভাগ সময়। ঘটনার দিন আশরফের কাছ থেকে কিছু টাকা চেয়েছিল কবীর। এই টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের ঝামেলা শুরু হয়ে যায়। চেঁচামেচির মাঝে আচমকাই কবীর তার বাবার গলা টিপে ধরে। ছটফট করতে থাকেন বৃদ্ধ। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের দাবি, কবীর মানসিক ভারসাম্যহীন। বাবাকে আগেও কয়েকবার খুনের হমকি দিয়েছিল। তার শাস্তির দাবি করেছেন গ্রামের লোকজনেরাও। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের স্ত্রী ও দুই ছেলেকে আটক করা হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```