Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোকায় কাটা জ্বর উত্তরবঙ্গে, আক্রান্ত ৬ জন শিশু, ডেঙ্গির প্রকোপও বাড়ছে

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে মারাত্মক সংক্রমণ ছড়াচ্ছে। শয়ে শয়ে শিশু জ্বরে আক্রান্ত। ইতিমধ্যেই জলপাইগুড়ি ও রায়গঞ্জে ৬ বছর ও ৩ মাসের দুটি শিশুর মৃত্যু হয়েছে। কী থেকে জ্বর বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তা এখনও সঠিকভাবে বুঝতে পারেননি চিকিৎসকরা

পোকায় কাটা জ্বর উত্তরবঙ্গে, আক্রান্ত ৬ জন শিশু, ডেঙ্গির প্রকোপও বাড়ছে

শেষ আপডেট: 15 September 2021 13:35

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে মারাত্মক সংক্রমণ ছড়াচ্ছে। শয়ে শয়ে শিশু জ্বরে আক্রান্ত। ইতিমধ্যেই জলপাইগুড়ি ও রায়গঞ্জে ৬ বছর ও ৩ মাসের দুটি শিশুর মৃত্যু হয়েছে। কী থেকে জ্বর বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তা এখনও সঠিকভাবে বুঝতে পারেননি চিকিৎসকরা। তবে মনে করা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া ও জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ বাড়ছে। সেই সঙ্গেই ডেঙ্গি ও স্ক্রাব টাইফাসের (scrub typhus) সংক্রমণও বেড়েছে। দার্জিলিংয়ে স্ক্রাব টাইফাসে আক্রান্ত ৬ জন শিশু। গত এক সপ্তাহে জলপাইগুড়ির হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি অন্তত ৮৮ জন। এখনও অবধি চার জনের মৃত্যুর খবর মিলেছে। একের পর এক শিশু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে জলপাইগুড়ি জেলা হাসপাতাল সহ জেলার একাধিক হাসপাতালে। জ্বরের সঙ্গে ডায়েরিয়ারও লক্ষণ দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রজিৎ সাহা বলেছেন, জলপাইগুড়িতে জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত একজন, ডেঙ্গি পজিটিভ অন্তত পাঁচ জন। সেই সঙ্গেই পোকায় কাটা জ্বর নিয়ে হাসপাতালে শিশুদের নিয়ে আসছেন বাবা-মায়েরা। ইতিমধ্যেই ৬ জন বাচ্চা পোকায় কাটা জ্বর বা স্ক্রাব টাইফাসের সংক্রমণে আক্রান্ত। ডাক্তারবাবু বলছেন, প্রতিদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনেক শিশুই জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। অন্তত ৬৫ জনের নমুনা কলকাতায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ৪৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাতে দেখা গেছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাপানি এনসেফেলাইটিস, ডেঙ্গি, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে শিশুরা। শিলিগুড়িতে অন্তত ২০০ জন অজানা জ্বরে আক্রান্ত। তাদের শরীরে কী ধরনের ভাইরাস ঢুকেছে তা এখনও জানা যায়নি। ডা. ইন্দ্রজিৎ সাহা বলছেন, স্ক্রাব টাইফাসের সংক্রমণ হলে ধুম জ্বর আসে। রক্ত পরীক্ষা করে ধরা পড়ে স্ক্রাব টাইফাসের ব্যাকটিরিয়া। ডেঙ্গি এবং স্ক্রাব টাইফাসের রোগের লক্ষণ অনেকটা একই। তাই অনেক সময় রোগ নির্ণয়ে সমস্যা হয়। এডিস মশার কামড়ে যেমন ডেঙ্গি হয়, তেমনই এই ব্যাকটিরিয়া দেহে ঢোকে ছোট্ট একটা লাল পোকার কামড়ে। ‘ট্রম্বিকিউলি়ড মাইটস’ নামে ওই পোকা কামড়ালে কিছু বোঝা যায় না, পরে প্রবল জ্বর আসে। ঠিক সময়ে চিকিৎসা না হলে সব অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। জ্বরের ধরন ও পোকা কাটা স্থানের ক্ষত দেখে রোগীদের চিহ্নিত করা হয়। শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন, করোনার সময় ভাইরাল জ্বরের প্রকোপ বাড়ায় উদ্বেগ আরও বেড়েছে। বাচ্চাদের অনেক বেশি সাবধানে রাখতে হবে। হাত ধোওয়া, মাস্ক পরা এগুলো তো আছেই, বাচ্চাদের পেশির খিঁচুনি হচ্ছে কিনা বা শ্বাসের সমস্যা হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। এখন জ্বরের সঙ্গে বমি ও ডায়েরিয়ার উপসর্গও দেখা যাচ্ছে। রোগের উপসর্গ বুঝে চিকিৎসা করতে হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```