Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল রাজ, ব্যারাকপুরের রাস্তায় সাইকেল চালালেন তারকা বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল থেকেই পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। ব্যতিক্রম হলেন না রাজ চক্রবর্তীও। রবিবার বিকেলে নিজের বিধানসভা কেন্দ্র ব্যারাকপুরের রাস্তায় দলীয় কর্মীদের নিয়ে সাইকেল চালালেন তিনি। এদিন র

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল রাজ, ব্যারাকপুরের রাস্তায় সাইকেল চালালেন তারকা বিধায়ক

শেষ আপডেট: 11 July 2021 14:57

দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল থেকেই পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। ব্যতিক্রম হলেন না রাজ চক্রবর্তীও। রবিবার বিকেলে নিজের বিধানসভা কেন্দ্র ব্যারাকপুরের রাস্তায় দলীয় কর্মীদের নিয়ে সাইকেল চালালেন তিনি। এদিন রাজ চক্রবর্তীর নেতৃত্বে সাইকেল মিছিল চলে ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার থেকে তালপুকুর হয়ে টিটাগড় বাজার পর্যন্ত। পেট্রোপণ্যের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। সাইকেল চালানোর সময় রাজ চক্রবর্তীদের গায়ে লাগানো ছিল প্রতিবাদী ব্যানার। মোদী বিরোধী স্লোগান দিতে দিতে সাইকেল মিছিল এগিয়ে চলে। দিন কয়েক আগে সাইকেল নিয়েই অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সুদূর সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে কলকাতার বিধানসভা ভবনে এসেছিলেন তিনি। শনিবারই পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে শহরের রাস্তায় রাস্তায় অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন শাসকদলের নেতারা। তা চলে রবিবারও। রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি ভিআইপি রোডের উপর নৌকোয় রান্না করে অভিনব প্রতিবাদ জানান। যাদবপুরের আজ ১০২ ওয়ার্ডে সাইকেল মিছিলে অংশ নেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ১১নং বোরো কমিটির সমন্বায়ক তারকেশ্বর চক্রবর্ত্তী ও বাংলার ক্রিকেট দলের কোচ শিব শঙ্কর পাল। বেহালা পশ্চিম কেন্দ্রেও অবস্থান বিক্ষোভ চলে। গতকালের পর আজ তার দ্বিতীয় দিন। উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, মা,মাটি ,মানুষের সরকার সব সময় সাধারনের পাশে আছে আর তাই কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছে। তবে বিজেপির তরফে এ বিষয়ে বলা হচ্ছে, রাজ্য সরকারও পেট্রোপণ্যে কর নেয়। তা কমালেই দাম কমে যাবে অনেকটা।

```