Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা জ্বালানি তেলের শুল্ক কমাল না, দাম নামল অনেক বিজেপি শাসিত রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগের রাতেই পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) উত্‍পাদন শুল্ক কমিয়ে দেওয়ার ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। তারপর থেকে জল্পনা চলছিল, পাল্টা এবার দিদিও কি রাজ্যের ভাগের কর কিছুটা কমিয়ে দিয়ে মানুষের দুর্ভোগ কিছুটা

বাংলা জ্বালানি তেলের শুল্ক কমাল না, দাম নামল অনেক বিজেপি শাসিত রাজ্যে

শেষ আপডেট: 4 November 2021 08:23

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগের রাতেই পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) উত্‍পাদন শুল্ক কমিয়ে দেওয়ার ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। তারপর থেকে জল্পনা চলছিল, পাল্টা এবার দিদিও কি রাজ্যের ভাগের কর কিছুটা কমিয়ে দিয়ে মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করবেন! কিন্তু তা হল না। টুইট করে কালীপুজোর শুভেচ্ছা জানালেও জ্বালানির দাম নিয়ে নীরবই রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত অন্তত নটি রাজ্যে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিলেও বাংলায় এখনও পর্যন্ত তা হল না ট্রেনে, বাসে অনেকেই আলোচনা করছিলেন, দিদি যে ভাবে মোদীকে জবাব দিতে পছন্দ করেন তাতে পেট্রল-ডিজেলের দাম দুম করে বাংলায় কমে যেতে পারে। বিজেপি শাসিত অনেক রাজ্যে পেট্রল-ডিজেলে লিটার প্রতি সাত টাকা পর্যন্ত ভ্যাট কমানো হয়েছে। কিন্তু এদিন বেলা বারোটা পর্যন্ত বাংলা সে ব্যাপারে চুপই রইল। কেন্দ্র শুল্ক কামানোয় আজকের হিসেবে কলকাতায় লিটার প্রতি ৫ টাকা ৮২ পয়সা কমেছে পেট্রলের দাম। নতুন দাম হয়েছে ১০৪ টাকা ৬৭ পয়সা। শুল্ক কমানোর পরে ডিজেলের দামও কমেছে। লিটারে ১১ টাকা ৭৭ পয়সা কমে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৯ টাকা ৭৯ পয়সা। কলকাতায় দুদিন আগেও লিটার প্রতি পেট্রল ৩৪ পয়সা বেড়ে দাম হয়েছিল ১১০ টাকা ৪৯ পয়সা। ডিজেল ছিল লিটার প্রতি ১০১ টাকা ৫৬ পয়সা। আজকে দাম কিছুটা কমল। বিজেপি শাসিত একাধিক রাজ্য শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দীপাবলির প্রাক্কালে পেট্রলের লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই ৯টি বিজেপি শাসিত রাজ্যও ঘোষণা করেছে জ্বালানি তেলের উৎপাদন শুল্ক আরও কিছুটা কমানো হবে। ফলে পেট্রল-ডিজেলের দাম আরও কমবে। অসম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দামে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম, মণিপুর, ত্রিপুরা, কর্নাটক ও গোয়ায় এখনই লিটার প্রতি পেট্রল ও ডিজেলের ভ্যাট কমানো হয়েছে ৭ টাকা করে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```