Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন, ঝলসে মৃত্যু রোগীর

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে এক করোনা রোগীর। শনিবার ভোর রাতে আগুন লাগে। সূত্রের খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালের কোভিড ইউনিটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সন্ধ্যা মণ্ডল নামে এক প্রৌঢ়ার। ঘ

বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন, ঝলসে মৃত্যু রোগীর

শেষ আপডেট: 29 January 2022 02:55

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে এক করোনা রোগীর। শনিবার ভোর রাতে আগুন লাগে। সূত্রের খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালের কোভিড ইউনিটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সন্ধ্যা মণ্ডল নামে এক প্রৌঢ়ার। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। এদিন ভোর ৪টে নাগাদ হাসপাতালের রাধারাণী ওয়ার্ডে আগুন লাগে। বর্ধমান মেডিক্যালের রাধারাণী ওয়ার্ডকে এখন কোভিড ওয়ার্ড করা হয়েছে। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন কোভিড আক্রান্ত সন্ধ্যা মণ্ডল। তাঁর বয়স ৬০ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। ভোররাতে হাসপাতালে আগুন লাগতে চেঁচামেচি শুরু হয়ে যায়। অন্যান্য কোভিড ওয়ার্ডে রোগীদের আত্মীয়রা ছিলেন, তাঁরা দৌড়োদোড়ি শুরু করে দেন। অভিযোগ, হাসপাতালের কোভিড ইউনিটে যখন আগুন ছড়িয়ে পড়ছে তখন নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিলেন। রোগীদের আত্মীয়রাই খবর দেন দমকলে। তবে দমকল পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজে হাত দেন হাসপাতালের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন করোনা রোগীর আত্মীয় প্রথম আগুন দেখতে পান। তিনিই বাকিদের ঘুম থেকে তোলেন। রোগীদের সরিয়ে নিয়ে যেতে শুরু করেন তাঁদের আত্মীয়রা। তাঁদেরই একজন পড়ে দেখেন ৬ নম্বর ওয়ার্ডে কোভিড বেডে অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছেন প্রৌঢ়া সন্ধ্যা মণ্ডল। হাসপাতালের শয্যাতেই মৃত্যু হয়েছে তাঁর। কীভাবে হাসপাতালের একটি বেডে আগুনে ঝলসে মৃত্যু হল রোগীর, এবং তা অনেক পরে লোকজনের নজরে এল, সে নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগুন ১০ মিনিটেই নিভে গেছে। তবে একটি ইউনিটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একজন রোগীর বেডে আগুন ধরে যায়। কীভাবে আগুন লাগল সে নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে বলে খবর। হাসপাতাল জানিয়েছে, কারও গাফিলতি ধরা পড়লে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```