Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অনির্বাণের নগ্ন ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

  দ্য ওয়াল ভিডিও: অনেকে তাঁকে বলেন, এই সময়ের অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ এবং ড্রাকুলা স্যরে তাঁকে দেখার পর এক সিনেমা সমালোচক লিখেছিলেন, "এক বিরল প্রতিভার আবির্ভাব হয়েছে বাংলা চলচ্চিত্র এবং সিনেমায়।" এ হেন অনির্বাণ ভট্টাচার্যের নগ

অনির্বাণের নগ্ন ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 30 October 2020 01:45

  দ্য ওয়াল ভিডিও: অনেকে তাঁকে বলেন, এই সময়ের অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ এবং ড্রাকুলা স্যরে তাঁকে দেখার পর এক সিনেমা সমালোচক লিখেছিলেন, "এক বিরল প্রতিভার আবির্ভাব হয়েছে বাংলা চলচ্চিত্র এবং সিনেমায়।" এ হেন অনির্বাণ ভট্টাচার্যের নগ্ন ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তীব্র সমালোচনার মুখে অনির্বাণ। ব্যাপারটা কী? একটি ১৩ সেকেন্ডের ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে যৌন দৃশ্যে রয়েছেন অনির্বাণ। এবং অনাবৃত শরীর দেখা যাচ্ছে তাঁর। এই ফুটেজ নিয়েই হইহই পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, এটা অনির্বাণের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ। যদিও পরে জানা গিয়েছে, এটি একটি সিনেমার দৃশ্য। জয়ারাজ ভট্টাচার্য নামের এক অভিনেতা 'ঘচাং ফু' নামের একটি ছবি বানাচ্ছেন ।সেই ছবির দৃশ্য এটি। জয়রাজ বলেছেন, যে ভিডিও লিক হয়েছে সেটি ২০১৭ সালে শ্যুট করা। প্রকাশ পাওয়া ক্লিপিংয়ের দৈর্ঘ্য ১৩ সেকেন্ড । জয়রাজ বলেছেন, মূল ছবিতে ওই দৃশ্য অনেক লম্বা। জয়রাজ আরও জানিয়েছেন তিনি সইবার ক্রাইমের দ্বারস্থ হবেন। তাঁর কথায়, এভাবে যদি মোবইল ভিডিও ভাইরাল অভিনেতা অভিনেত্রীদের সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণ করা হয় তাহলে আর কেউ যৌন দৃশ্যে অভিনয়ই করতে চাইবেন না। যদিও অনির্বাণ এ নিয়ে কোনও প্র্তিক্রিয়া দেননি। কয়েক বছর আগে ছত্রাক সিনেমা নিয়ে অভিনেত্রী পাওলি দামের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। পাওলির ওই দৃশ্য পর্ণ সাইটেও আপলোড হয়ে গিয়েছিল। এবার অনির্বাণ। যদিও অনেকেই অনির্বাণের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য- পেশাদার অভিনেতা হিসেবে অনির্বাণের যা করা উচিত তাই করেছেন। এর মধ্যে অত জটিলতার কিছু নেই।

```