Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সুন্দরবনে ঘাড় কামড়ে ধরল বাঘ! মৎস্যজীবীকে বাঁচিয়ে ফেরালেন সঙ্গীরা, দেখুন ভিডিও

  দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এল বাঘ! ঝাঁপিয়ে পড়ে ঘাড় কামড়ে ধরল মৎস্যজীবীর। তারপরই ধস্তাধস্তি। কিন্তু এবার আর সঙ্গীরা হাল ছাড়লেন না। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই বাঘের সঙ্গে নিলেন এক হাত! বাঘের মুখ থেকে সঙ্গীকে ফে

সুন্দরবনে ঘাড় কামড়ে ধরল বাঘ! মৎস্যজীবীকে বাঁচিয়ে ফেরালেন সঙ্গীরা, দেখুন ভিডিও

শেষ আপডেট: 1 February 2022 05:33

  দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এল বাঘ! ঝাঁপিয়ে পড়ে ঘাড় কামড়ে ধরল মৎস্যজীবীর। তারপরই ধস্তাধস্তি। কিন্তু এবার আর সঙ্গীরা হাল ছাড়লেন না। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই বাঘের সঙ্গে নিলেন এক হাত! বাঘের মুখ থেকে সঙ্গীকে ফেরানোর চেষ্টা করে চললেন দু'জনে। সুন্দরবনের বেনিফেলি জঙ্গলের নদিখাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গেছিলেন ওঁরা তিনজন! শংকর সর্দার, শ্যামল মণ্ডল এবং সুনীল মণ্ডল। গত শুক্রবার থেকেই মাছ কাঁকড়া ধরছেন সফল ভাবে। কিন্তু সোমবারই সেসব টের পেয়ে যায় জঙ্গলের রাজা রয়েল বেঙ্গল টাইগার। https://youtu.be/vVkjDgwpnsg নির্জন দুপুরে ঘাপটি মেরে বসেছিল বাঘ, নজর রাখছিল। তারপর ঠিক সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবীদের নৌকায়। চোখের পলক পড়তে না পড়তেই সঙ্গী শ্যামল এবং সুনীল দেখেন শংকরের ঘাড় কামড়ে ধরে টানতে শুরু করেছে বাঘ! জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। রক্তক্ষরণে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন শংকর। সেই দেখে হাতের সামনে লাঠি বৈঠা যা পেলেন তাই উঁচিয়ে তুমুল চিৎকার শুরু করলেন সঙ্গী দুজন। সেই রণমূর্তি দেখে বাঘ সম্ভবত হকচকিয়ে যায়। তার ঘাড়েও বৈঠার বাড়ি পড়ে বেশ কয়েক ঘা। সেসবের মাঝে বেগতিক বুঝে বাঘ শিকার ফেলে পালিয়ে যায়। শ্যামল আর সুনীল মিলে ক্ষতবিক্ষত শঙ্করকে ফিরিয়ে আনেন।কুলতলি থানার দেউলবাড়ির বাসিন্দা ওঁরা সকলেই। রক্তাক্ত অবস্থায় শঙ্করকে উদ্ধার করে নৌকায় তোলেন দুই সঙ্গী। তারপর দীর্ঘ নদী পথ নৌকা চালিয়ে গ্রামের জেটিঘাটে আনেন জখম শঙ্করকে। সেই করতে দুপুর গড়িয়ে সন্ধে নেমে আসে। তারপর ছোটেন হাসপাতালে। রাতেই চিকিৎসার জন্য শঙ্করকে নিয়ে আসা হয় জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই রাতেই আবার কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শংকর সর্দার। তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় অধীর হয়ে আছে কুলতলি।

```